Skip to main content
NTV Online
Dektop Mobile

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:৩৫, ০৩ মে ২০২৩
আপডেট: ০৯:৩৫, ০৩ মে ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:৩৫, ০৩ মে ২০২৩
আপডেট: ০৯:৩৫, ০৩ মে ২০২৩
আরও খবর
এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে গুলি করে হত্যা
বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত
শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল

দেশে কর্মজীবীর সংখ্যা সাড়ে ৭ কোটি : বিবিএস

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:৩৫, ০৩ মে ২০২৩
আপডেট: ০৯:৩৫, ০৩ মে ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:৩৫, ০৩ মে ২০২৩
আপডেট: ০৯:৩৫, ০৩ মে ২০২৩

দেশে মোট কর্মজীবী মানুষের সংখ্যা বা শ্রমশক্তি ৭৩ দশমিক ৬৯ মিলিয়ন, যার মধ্যে ৪৮ দশমিক ২৫ মিলিয়ন পুরুষ এবং ২৫ দশমিক ৪৪ মিলিয়ন নারী। মঙ্গলবার (২ মে) রাজধানীর শেরেবাংলানগর এনইসি সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০২৩ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) শ্রমশক্তি জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

তিন মাসের শ্রমশক্তি জরিপ প্রকাশ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। মোট শ্রমশক্তি বলতে ১৫ বছর বা তার বেশি বয়সী কর্মে নিয়োজিত মানুষের সংখ্যা এবং মোট বেকারের সংখ্যাকে বোঝায়।

বিবিএস মহাপরিচালক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং বিশেষ অতিথির বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। শ্রমশক্তি জরিপ প্রকল্পের প্রকল্প পরিচালক আজিজা রহমান জরিপের ফলাফল সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘বিবিএস প্রথমবারের মতো শ্রমশক্তি জরিপের ফলাফল ত্রৈমাসিক ভিত্তিতে প্রকাশ করছে এবং জিডিপি সংক্রান্ত তথ্যও ত্রৈমাসিক প্রকাশ করবে। শ্রমশক্তি জরিপ এবং জিডিপি সংক্রান্ত জরিপের ফলাফল অর্থনৈতিক পরিস্থিতি বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শ্রমশক্তি জরিপের যে ফলাফল এসেছে, তা খুবই প্রত্যাশিত।’

পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন বলেন, ‘জরিপের ফলাফল প্রতি প্রান্তিকে হালনাগাদ করা হবে এবং এটি বিভিন্ন মৌসুমে শ্রমবাজারের অবস্থা সম্পর্কে জানতে সরকারকে সহায়তা করবে।’

বিবিএস মহাপরিচালক মো. মতিয়ার রহমান বলেন, ‘বিবিএস এখন জাতিসংঘের পরিসংখ্যান সংস্থার নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করায় অতীতের তুলনায় অনেক বেশি সক্রিয় ও স্বচ্ছ হয়েছে। আমরা শতভাগ স্বচ্ছ এবং এ বিষয়ে মিডিয়ার সমর্থন চাই।’

২০২২ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) দেশের মোট শ্রমশক্তি ছিল ৭২ দশমিক ৮৯ মিলিয়ন যার মধ্যে ৪৭ দশমিক ০৫ মিলিয়ন পুরুষ এবং ২৫ দশমিক ৮৪ মিলিয়ন নারী।

সমীক্ষার ফলাফলে দেখা গেছে, আইএলও নির্দেশিকা অনুযায়ী, ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিকে কর্মে নিযুক্ত দেশের মোট লোকের সংখ্যা ৭১ দশমিক ১০ মিলিয়ন যার মধ্যে ৪৬ দশমিক ৫৪ মিলিয়ন পুরুষ এবং ২৪ দশমিক ৫৬ মিলিয়ন নারী।

২০২৩ সালের প্রথম প্রান্তিকে বেকার মানুষের সংখ্যা দুই দশমিক ৫৯ মিলিয়ন যার মধ্যে এক দশমিক ৭১ মিলিয়ন পুরুষ এবং শূন্য দশমিক ৮৮ মিলিয়ন নারী। বেকারত্বের হার তিন দশমিক ৫১ শতাংশ যার মধ্যে তিন দশমিক ৫৪ শতাংশ পুরুষ এবং তিন দশমিক ৪৬ শতাংশ নারী।

২০২২ সালের ৪র্থ প্রান্তিকে মোট বেকার লোকের সংখ্যা ছিল দুই দশমিক ৩২ মিলিয়ন যার মধ্যে এক দশমিক ৬৬ মিলিয়ন পুরুষ এবং শূন্য দশমিক ৬৬ মিলিয়ন নারী।

কর্মজীবী মানুষ বাংলাদেশ
সর্বাধিক পঠিত
  1. টানা দুই দফা কমার পর আজ যে দামে মিলছে স্বর্ণ
  2. আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
  3. টানা দুই দফা কমার পর আজ যে দামে মিলছে স্বর্ণ
  4. ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৯৬৬ কোটি টাকা
  5. সপ্তমবার ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ
  6. আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x