বেড়েছে সূচক ও লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ বুধবার প্রধান সূচক বেড়েছে ১০ পয়েন্ট আর লেনদেন বেড়েছে ২২২ কোটি ৪৯ লাখ টাকা। দিনশেষে দেখা গেছে, আজ মোট লেনদেন হয়েছে ৭১৫ কোটি ১৬ লাখ ৯৩ হাজার ৬৬৭ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
মোট লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৫৪টির ও অপরিবর্তিত ছিল ২৭টির।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৪১ পয়েন্টে। ডিএস ৩০ সূচক দশমিক ৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৫৭ পয়েন্টে।
আজ টাকার পরিমাণে ডিএসইতে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- শাহজিবাজার পাওয়ার কোম্পানি, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, এমজেএলবিডি, অ্যাক্টিভ ফাইন, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, এসিআই লিমিটেড, স্কয়ার ফার্মা, বেক্সিমকো এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ন্যাশনাল পলিমার, মেঘনা সিমেন্ট, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ওয়াটা কেমিক্যাল, হাক্কানি পাল্প, রেনেটা, লিন্ডে বিডি ও বিএসসিসিএল।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো - এক্সিম ফাস্ট মিউ. ফান্ড, সমতা লেদার, আরডি ফুড, সায়হাম কটন, বেঙ্গল গ্লাস, আরামিট সিমেন্ট, ৭ম আইসিবি, গোল্ডেন হার্ভেস্টস, আনলিমা ইয়ার্ন ও পপুলার ১ মিউচুয়াল ফান্ড।
এ ছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৫১ কোটি ৮২ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে সিএসইর সার্বিক সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩০ পয়েন্টে।
আজ সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।

নিজস্ব সংবাদদাতা