সূচক বেড়েছে, লেনদেনে অগ্রগতি কম
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা তিন কার্যদিবস পর আজ সোমবার সূচক বেড়েছে, তবে লেনদেনে তেমন অগ্রগতি হয়নি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।
ডিএসইতে আজ মোট ৩২১টি কোম্পানির আট কোটি ৯৭ লাখ ৬১ হাজার ৩০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩১০ কোটি ৮০ লাখ ১৭ হাজার ৯৭৩ টাকা, যা আগের দিনের চেয়ে ২৪ কোটি ৯০ লাখ টাকা বেশি। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ১২৫টির ও অপরিবর্তিত ছিল ৬০টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ৩৬.৬০ পয়েন্ট বেড়ে ৪৬৪৪.৬৪, ডিএস-৩০ মূল্যসূচক ১৯.৯১ পয়েন্ট বেড়ে ১৭৬৩.৩৯ এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১৩.৯৪ পয়েন্ট বেড়ে ১১০৮.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে আজ ২৯ কোটি ৩৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫৯ লাখ ৭২ হাজার টাকা কম। লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টির দাম।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, কেডিএস অ্যাকসেসরিজ, এমারাল্ড অয়েল, ইফাদ অটোস, গ্রামীণফোন, মোজাফ্ফর হোসেন স্পিনিং, বিএসআরএম স্টিল, সিটি ব্যাংক ও সিভিও পিআরএল।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, জাহিন টেক্সটাইল, নর্দার্ন জুট, সেন্ট্রাল ফার্মা, ইফাদ অটোস, প্রথম আইসিবি, অ্যাপেক্স ফুডস, ন্যাশনাল পলিমার ও এমজেএল বিডি।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : রহিমা ফুড, স্ট্যান্ডার্ড সিরামিকস, কেডিএস অ্যাকসেসরিজ, প্রিমিয়ার সিমেন্ট, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স, সাইফ পাওয়ার, ফাইন ফুডস, ডিবিএইচ প্রথম মিউচুয়াল ফান্ড ও অলিম্পিক অ্যাকসেসরিজ।

অর্থনীতি ডেস্ক