Skip to main content
NTV Online

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • করপোরেট নিউজ
অর্থ-বাণিজ্য ডেস্ক
১২:১৫, ১১ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১২:২১, ১১ ডিসেম্বর ২০২৩
অর্থ-বাণিজ্য ডেস্ক
১২:১৫, ১১ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১২:২১, ১১ ডিসেম্বর ২০২৩
আরও খবর
শাহ্ সিমেন্টের উদ্যোগে মায়ের স্বপ্নের বাড়ির ডিজাইন করবেন স্বনামধন্য স্থপতিরা
ISO Certificate of Union Insurance Co. Ltd.
ডিভিডেন্ড দেবে না ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
PSI and Audited Financial Statements of Marico Bangladesh Limited
3rd Quarter Financial Report of Square Textiles PLC.

বীমাকারীর করপোরেট গভর্ন্যান্স গাইডলাইন প্রশিক্ষণ অনুষ্ঠিত

অর্থ-বাণিজ্য ডেস্ক
১২:১৫, ১১ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১২:২১, ১১ ডিসেম্বর ২০২৩
অর্থ-বাণিজ্য ডেস্ক
১২:১৫, ১১ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১২:২১, ১১ ডিসেম্বর ২০২৩

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) গত শনিবার রাজধানীর হলিডে ইন হোটেলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত ‘বীমাকারীর করপোরেট গভর্ন্যান্স গাইডলাইন, ২০২৩’ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। 

বিভিন্ন বীমা কোম্পানির (সাধারণ ও জীবন বীমা) কর্মকর্তারা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচীতে সদ্য প্রবর্তিত গাইডলাইনের উপর প্রাণবন্তভাবে আলোচনা করা হয়। প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মাদ আসাদ উল্লাহ। 

উদ্বোধনী বক্তব্যে তিনি (মোহাম্মাদ আসাদ উল্লাহ) বীমা কোম্পানিসমূহের জন্য সদ্য প্রবর্তিত করপোরেট গভর্ন্যান্স গাইডলাইনের গুরুত্বের কথা তুলে ধরেন। আইসিএসবির ইতিহাস এবং এর কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্তভাবে অবহিত করেন। তিনি আরও উল্লেখ করেন আইসিএসবির উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ সদস্য এবং ১৯টি চার্টার্ড সেক্রেটারি ফার্ম রয়েছে যারা বীমা কোম্পানিগুলির সাথে কমপ্লায়েন্স সংক্রান্ত ইস্যুতে কাজ করতে পারে।

প্রশিক্ষণ কার্যক্রম সঞ্চালন করেন আইসিএসবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নুরুল আলম। তিনি ‘বীমাকারীর কর্পোরেট গভর্ন্যান্স গাইডলাইন, ২০২৩’ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। তার উপস্থাপনায় তিনি পটভূমি, কর্পোরেট গভর্ন্যান্স কাঠামোর প্রধান উপাদান সমূহ, ডিরেক্টর এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের যোগ্যতা, অন্যান্য প্রয়োজনীয় কমিটি গঠনের বিভিন্ন ইস্যু, ডিসক্লোজার, সংশ্লিষ্ট পক্ষের লেনদেন, হুইসেল-ব্লোয়িং নীতি, কর্পোরেট গভর্নেন্স সম্পর্কিত বার্ষিক কমপ্লায়েন্স রিপোর্ট, বিভিন্ন চ্যালেঞ্জ সমূহ নিয়ে আলোচনা করেন।

প্রশিক্ষণ সেশনের বিজ্ঞ প্যানেল আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ খালেদ হোসেন, ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের নির্বাহী পরিচালক (সাধারণ) মো. সাইফুর রহমান,  বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ব্রিগেডিয়ার জেনারেল  (অবঃ) মো. শফিক শামীম। তিনি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক। তারা এমন একটি সময়োপযোগী প্রশিক্ষণ আয়োজনের জন্য আইসিএসবিকে ধন্যবাদ জানান এবং উল্লেখ করেন যে আইসিএসবির এই উদ্যোগ অংশগ্রহণকারীদের জ্ঞান হালনাগাদে সহায়তা করবে। তারা নতুন প্রবর্তিত গাইডলাইনের কারিগরি ও আইনগত দিকসমূহ সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ জয়নুল বারী এই অনুষ্ঠান আয়োজনের জন্য আইসিএসবিকে ধন্যবাদ জানান এবং উল্লেখ করেন, এই প্রশিক্ষণটি অংশগ্রহণকারীদের জন্য সদ্য প্রবর্তিত গাইডলাইন সম্পর্কে জানার একটি ভাল সুযোগ। তার বক্তব্যে তিনি উল্লেখ করেন, নতুন গাইডলাইন সব বীমা কোম্পানির জন্য চ্যালেঞ্জিং হতে পারে, তবে আইডিআরএর সাথে তাদের পরামর্শ করার সুযোগ রয়েছে। সদ্য প্রবর্তিত গাইডলাইন বীমাকারীদের বীমা সম্পর্কে আস্থা বৃদ্ধিতে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক কার্যক্রমের মাধ্যমে আমি আইসিএসবি সম্পর্কে জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি যে তাদের উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ সদস্য রয়েছে যারা বীমা সংস্থা সমূহের উন্নয়নের ক্ষেত্রে সহায়তা করতে পারে। পরিশেষে প্রধান অতিথি মোহাম্মদ জয়নুল বারী অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন। প্রশিক্ষণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী, ম্যানেজিং ডিরেক্টর, ডিরেক্টর, সিইও এবং দেশের শীর্ষ বীমা কোম্পানির কর্পোরেট এক্সিকিউটিভ, আইসিএসবির কাউন্সিল মেম্বার, অফিস বেয়ারার, চার্টার্ড সেক্রেটারি ইন প্র্যাকটিস এবং ইনস্টিটিউটের সদস্যরা।

করপোরেট নিউজ আইসিএসবি

সংশ্লিষ্ট সংবাদ: করপোরেট নিউজ

০৯ মে ২০২৬
শাহ্ সিমেন্টের উদ্যোগে মায়ের স্বপ্নের বাড়ির ডিজাইন করবেন স্বনামধন্য স্থপতিরা
০৩ মে ২০২৬
ডিভিডেন্ড দেবে না ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
৩০ এপ্রিল ২০২৬
PSI and Audited Financial Statements of Marico Bangladesh Limited
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হামের প্রাদুর্ভাব মোকাবিলায় শিশুদের চিকিৎসাসেবায় সিটি ব্যাংকের সহায়তা
  2. আজ কত টাকায় মিলছে বৈদেশিক মুদ্রা
  3. দেশের বাজারে আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
  4. শাহ্ সিমেন্টের উদ্যোগে মায়ের স্বপ্নের বাড়ির ডিজাইন করবেন স্বনামধন্য স্থপতিরা
  5. দুই দফা বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  6. দেশের মোট রিজার্ভ ৩৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x