স্বর্ণের দামে পতন, এক ভরি মিলছে কত টাকায়?
দেশের বাজারে স্বর্ণের গহনার দাম কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৬৯১ টাকা।
এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
দাম কমার ফলে আজ শুক্রবার (২৩ অক্টোবর) ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা মিলছে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ মিলছে ১ লাখ ৮৫ হাজার৬৯১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকায়।
এর আগে গত ১৩ অক্টোবর কমানো হয়েছিল স্বর্ণের গহনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এনটিভি অনলাইন ডেস্ক