Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১৫, ২৩ অক্টোবর ২০২৬
আপডেট: ০৮:০৩, ২৪ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১৫, ২৩ অক্টোবর ২০২৬
আপডেট: ০৮:০৩, ২৪ অক্টোবর ২০২৬
আরও খবর
টানা চার দফায় স্বর্ণের দামে পতন, যে দামে মিলছে এক ভরি
টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
স্বর্ণের দামে বড় পতন, যে দামে মিলছে এক ভরি
বিমানবন্দরে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক
টানা চতুর্থ দফায় কমল স্বর্ণের দাম

চার মাসের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১৫, ২৩ অক্টোবর ২০২৬
আপডেট: ০৮:০৩, ২৪ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১৫, ২৩ অক্টোবর ২০২৬
আপডেট: ০৮:০৩, ২৪ অক্টোবর ২০২৬
ফাইল ছবি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং এর ফলে সুদের হার দীর্ঘমেয়াদে চড়া থাকার আশঙ্কায় দরপতনের মুখোমুখি হয়েছে স্বর্ণ। আজ শুক্রবার (২৩ অক্টোবর) স্বর্ণের দাম আরও কমে বিগত চার মাসের মধ্যে সর্বোচ্চ সাপ্তাহিক দরপতনের মুখে পড়েছে এই মূল্যবান ধাতু।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আজ বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩ ডলার ৩৪ সেন্টে নেমে আসে। দিনের শুরুর দিকে তা গত ২০ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়, তবে পরবর্তীতে কিছুটা ক্ষতি পুষিয়ে নেয়। সব মিলিয়ে চলতি সপ্তাহে স্বর্ণের দাম ৩ দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়েছে, যা গত জুনের পর ধাতুর বাজারে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। অন্যদিকে, আগামী ডিসেম্বর মেয়াদের মার্কিন গোল্ড ফিউচার্সের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২৮ ডলারে।

ক্যাপিটাল ডটকমের বাজার গবেষণা প্রধান মন্টে সাফিয়েডিন জানান, বিনিয়োগকারীরা আপাতত স্বর্ণের গুরুত্বপূর্ণ ৪ হাজার ডলারের মনস্তাত্ত্বিক স্তরটি ধরে রাখার চেষ্টা করছেন। এই স্তরের নিচে নেমে গেলে বাজার সুদের হার কমানোর আশা ছেড়ে চড়া মূল্যস্ফীতি, উচ্চ বন্ডের সুদের হার এবং শক্তিশালী ডলারের হিসাব কষা শুরু করবে।

সংবাদসংস্থা রয়টার্স জানায়, সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলার কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আজ আবার তেলের দাম বেড়েছে। তেলের মূল্যবৃদ্ধি সার্বিক মূল্যস্ফীতি বাড়িয়ে দেওয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘদিন চড়া রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুদের হার বেশি থাকলে কোনো লভ্যাংশ না দেওয়া স্বর্ণ ধরে রাখার ক্ষেত্রে বিনিয়োগকারীদের সুযোগ ব্যয় বেড়ে যায়।

বাজারের সব নজর এখন আগামী ২৭-২৮ অক্টোবরের ফেড নীতি নির্ধারণী বৈঠক এবং আগামী সপ্তাহে প্রকাশ হতে যাওয়া ‘পার্সোনাল কনসাম্পশন এক্সপেনডিচার্স’ ডাটার দিকে। ট্রেডাররা আগামী সপ্তাহের বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখার আশা করলেও ডিসেম্বরে ফেডের হার বৃদ্ধির সম্ভাবনা ৮০ শতাংশ হিসেব করছেন।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মন্দা দেখা গেছে। স্পট সিলভারের দাম ১ দশমিক ২ শতাংশ কমে ৫৩ ডলার ৮৫ সেন্ট এবং প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ৫৫৯ ডলার ৭৬ সেন্টে নেমেছে। অন্যদিকে প্যালাডিয়াম প্রতি আউন্স ১ হাজার ৫৩ ডলার ৪১ সেন্টে স্থিতিশীল রয়েছে।

স্বর্ণ বিশ্ব বাজার তেলের দাম মুদ্রাস্ফীতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম

সংশ্লিষ্ট সংবাদ: স্বর্ণ

৪ ঘন্টা আগে
টানা চার দফায় স্বর্ণের দামে পতন, যে দামে মিলছে এক ভরি
২৬ অক্টোবর ২০২৬
টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
২৬ অক্টোবর ২০২৬
স্বর্ণের দামে বড় পতন, যে দামে মিলছে এক ভরি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তেহরান বৈঠক : আঞ্চলিক কূটনীতিতে নতুন প্রাণ ফেরানোর প্রচেষ্টা?
  2. ‘হিসাবে ভুল’ না হলে ইরানে আবার মার্কিন হামলার সম্ভাবনা নেই : বিশ্লেষক
  3. মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের প্রেসিডেন্টের
  4. যুক্তরাষ্ট্র ও ইরানকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
  5. রেকর্ড বৃদ্ধির পর কমলো জ্বালানি তেলের দাম
  6. টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x