চীনে অক্টোবরে উৎপাদক পর্যায়ে পণ্যের দাম পূর্বাভাসের চেয়ে বেশি বেড়েছে

চীনে গত অক্টোবরে উৎপাদক পর্যায়ে পণ্যের দাম প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে উৎপাদক মূল্যসূচক (পিপিআই) চার বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর বার্তা সংস্থা এএফপির।তবে ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি এখনো সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার নিচে রয়েছে। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) তথ্য অনুযায়ী, গত...