Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ০৫ মার্চ ২০২৬
আপডেট: ১১:৫৯, ০৫ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ০৫ মার্চ ২০২৬
আপডেট: ১১:৫৯, ০৫ মার্চ ২০২৬
আরও খবর
বলেন্দ্র শাহ ও বদলে যাওয়া নেপালের গল্প
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত
নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
যেসব অভিযোগে কেপি শর্মা অলির বিচারের সুপারিশ
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপির সাফল্য, প্রতিমন্ত্রীর অভিনন্দন

‘জেন জি’ বিক্ষোভ পরবর্তী নেপালে চলছে ভোটগ্রহণ

এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ০৫ মার্চ ২০২৬
আপডেট: ১১:৫৯, ০৫ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ০৫ মার্চ ২০২৬
আপডেট: ১১:৫৯, ০৫ মার্চ ২০২৬

নেপালের রাজনীতিতে তরুণ প্রজন্মের অভাবনীয় জাগরণ বা ‘জেন জি বিক্ষোভের’ পর আজ দেশজুড়ে প্রতিনিধি পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। পুরনো ধারার রাজনীতি ভেঙে নতুন নেতৃত্ব আর পরিবর্তনের আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ হয়ে সকাল ৭টা থেকেই দেশের ৭৭টি জেলায় একযোগে ভোটকেন্দ্রে ভিড় করছেন ভোটাররা। বিশেষ করে ৫২ শতাংশ তরুণ ভোটারের এই সক্রিয় উপস্থিতি এবারের নির্বাচনকে নেপালের ইতিহাসে এক নতুন বাঁক হিসেবে চিহ্নিত করছে। খবর কাঠমান্ডু পোস্ট।

নির্বাচন কমিশনের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরাই জানিয়েছেন, এখন পর্যন্ত সারা দেশে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। তরুণদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং পরিবর্তনের নতুন ঢেউ নির্বাচনি কেন্দ্রগুলোতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে বলে আশা করছে কমিশন।

কমিশন ভোটারদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক কর্মী মোতায়েন করেছে। নির্বাচনি প্রক্রিয়াকে গতিশীল রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন নারায়ণ প্রসাদ ভট্টরাই।

এবারের নির্বাচনে ভোটার সংখ্যায় এক বড় উল্লম্ফন লক্ষ্য করা গেছে। মোট এক কোটি ৮৯ লাখ তিন হাজার ৬৮৯ জন ভোটার প্রতিনিধি পরিষদের ২৭৫ জন সদস্য নির্বাচনের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন, যা ২০২২ সালের নির্বাচনের তুলনায় ৯ লাখ ১৫ হাজারেরও বেশি। বিশেষ বিষয় হলো, এবারের মোট ভোটারের ৫২ শতাংশেরই বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে, যা নির্বাচনে তরুণদের শক্তিশালী প্রভাবের ইঙ্গিত দিচ্ছে।

নির্বাচনি পরিসংখ্যানে দেখা গেছে, প্রতিনিধি পরিষদের আসনগুলোর জন্য মোট ছয় হাজার ৫৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সরাসরি ১৬৫টি আসনের জন্য তিন হাজার ৪০৬ জন প্রার্থী লড়ছেন, যেখানে এক হাজার ১৪৩ জনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন। বাকি ১১০টি আনুপাতিক আসনের জন্য ৬৩টি রাজনৈতিক দলের অধীনে তিন হাজার ১৩৫ জন প্রার্থী তালিকাভুক্ত রয়েছেন।

সুষ্ঠু ভোটদান নিশ্চিত করতে দেশজুড়ে ১০ হাজার ৯৬৩টি ভোটকেন্দ্রে মোট ২৩ হাজার ১১২টি বুথ স্থাপন করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার এক লাখ ৪৯ হাজার অস্থায়ী নির্বাচনি পুলিশসহ মোট তিন লাখ ৪১ হাজার ১১৩ জন নিরাপত্তা কর্মীমোতায়েন করেছে। নির্বাচন কমিশন লক্ষ্য নির্ধারণ করেছে যে, ভোট গণনা শুরু হওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই সরাসরি নির্বাচিত আসনগুলোর ফলাফল প্রকাশ করা হবে।

নেপাল ভোটগ্রহণ

সংশ্লিষ্ট সংবাদ: নেপাল

১৯ এপ্রিল ২০২৬
বলেন্দ্র শাহ ও বদলে যাওয়া নেপালের গল্প
২৮ মার্চ ২০২৬
নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
২৬ মার্চ ২০২৬
যেসব অভিযোগে কেপি শর্মা অলির বিচারের সুপারিশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম
  2. অবহেলার প্রতিশোধ নিতে হাত-পা বেঁধে প্রেমিককে পুড়িয়ে মারল তরুণী!
  3. ইসলামাবাদ আলোচনার ভবিষ্যৎ নিয়ে পাকিস্তানের ‘বিরল’ ঘোষণা
  4. যুক্তরাষ্ট্র-ইরানকে যুদ্ধবিরতি বাড়ানোর আহ্বান পাকিস্তানের
  5. স্বর্ণের দামে আবারও বড় পতন
  6. শেষ হতে চলেছে যুদ্ধবিরতি, চুক্তি না হলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার হুঁশিয়ারি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x