বয়স্ক সেবার নামে কোটি ডলার জালিয়াতি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর ৭৬ মাসের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে দুটি সামাজিক বয়স্ক ডে কেয়ার সেন্টার ও একটি হোম হেলথ কেয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় সাড়ে ছয় কোটি ডলারের মেডিকেইড জালিয়াতি (স্বাস্থ্যসেবা খাতের অনিয়ম ও দুর্নীতি) এবং ঘুষ ও অবৈধ আর্থিক লেনদেনে নেতৃত্ব দেওয়ার অপরাধে জাকিয়া খান নামের এক বাংলাদেশি নারীকে ৭৬ মাসের (ছয় বছর চার মাস) কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত।স্থানীয় সময় ৯ সেপ্টেম্বর মার্কিন বিচার বিভাগের...