Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২৫, ০৭ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৩২, ০৭ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২৫, ০৭ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৩২, ০৭ মার্চ ২০২৬
আরও খবর
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচনের ভোটগণনা স্থগিত
নেপালের নির্বাচনে বলেন্দ্র শাহর দল আরএসপি’র নিরঙ্কুশ জয়
বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন, আইনশৃঙ্খলা নিয়ে ইসির বৈঠক বুধবার
মোজতবা খামেনির নির্বাচন নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ইসরায়েল
নেপালে নিরঙ্কুশ জয়ের পথে বলেন্দ্র শাহর দল আরএসপি

ব্যালট বিপ্লবে পরিবর্তন আসছে নেপালে

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২৫, ০৭ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৩২, ০৭ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২৫, ০৭ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৩২, ০৭ মার্চ ২০২৬
নেপালের সাধারণ নির্বাচনে এখন ভোট গণনা চলছে। নির্বাচনি কর্মকর্তারা দেশটির মধ্যাঞ্চলীয় ঝাপা জেলার দামাক কেন্দ্রে ব্যালট পেপার গণনার কাজ করছেন। ছবি : এএফপি

নেপালের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা ঝাপার বহুল আলোচিত লড়াইয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বিরুদ্ধে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন র‍্যাপার থেকে রাজনীতিতে আসা বলেন্দ্র শাহ।

কমিশনের তথ্য অনুযায়ী, বলেন্দ্র শাহ যেখানে ৫৫ হাজার ৫০০’র বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন, সেখানে অলি মাত্র ১৫ হাজার ৪০৯ ভোট পেয়ে অনেক পিছিয়ে রয়েছেন। আসনটিতে প্রায় ৮০ শতাংশের বেশি ভোট গণনা শেষে এএফপি-র হিসাব বলছে, বলেন্দ্র শাহ ইতিমধ্যেই জয়ের জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট সীমা অতিক্রম করেছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যের এই প্রবণতা যদি চূড়ান্ত ফলাফলে প্রতিফলিত হয়, তবে ৩৫ বছর বয়সী বলেন্দ্র শাহর এই বিজয় নেপালের সাম্প্রতিক রাজনীতিতে অন্যতম নাটকীয় ফলাফল হিসেবে গণ্য হবে। প্রবীণ মার্ক্সবাদী নেতার বিরুদ্ধে জয় এবং একজন মেয়রের পদ থেকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হওয়ার পথে তাঁর এই উত্থান এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

নির্বাচন কমিশনের তথ্যের প্রবণতা অনুযায়ী, পার্লামেন্ট নির্বাচনে শাহর মধ্যপন্থী দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) নিরঙ্কুশ জয়ের পথে রয়েছে। গত বছর সেপ্টেম্বরের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের ছয় মাস পর অনুষ্ঠিত এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 'জেন জি' প্রজন্মের নেতৃত্বে হওয়া সেই আন্দোলনে অন্তত ৭৭ জন নিহত হয়েছিলেন।

বিপ্লবের পথে নেপাল

নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, ২৭৫ সদস্যের প্রতিনিধি সভায় (নিম্নকক্ষ) শাহর দল আরএসপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে রয়েছে। কমিশনের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরাইেএ প্রসঙ্গে বলেন, ‘প্রবণতা বলছে, আরএসপি অনেক জায়গায় এগিয়ে আছে এবং বেশ কিছু আসনে জয়লাভ করেছে।’

রাজনৈতিক বিশ্লেষক চন্দ্র দেব ভট্ট বলেন, ‘এটি মূলত প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে জনগণের এক ধরনের বিদ্রোহ। মানুষ বুঝতে পেরেছে যে নতুনদের হয়তো খুব শক্তিশালী এজেন্ডা নেই, কিন্তু এটি গত কয়েক দশকের অপশাসনের জন্য পুরনো দলগুলোর প্রতি জনগণের দেওয়া একটি শাস্তি।’

ভোটের বর্তমান চিত্র

শনিবার সকাল পর্যন্ত দ্বিতীয় দিনের গণনায় ৪৮টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে:

রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি): ৩৯টি আসন।

নেপালি কংগ্রেস: ৫টি আসন।

সিপিএন-ইউএমএল (অলির দল): ২টি আসন।

মাওবাদী কেন্দ্র (পুষ্প কমল দাহাল): ১টি আসন।

বাকি ১১৭টি আসনের মধ্যে ৯০টিতেই এগিয়ে আছে বলেন্দ্র শাহর দল আরএসপি। সরাসরি নির্বাচনের ফল সোমবারের মধ্যে পাওয়া গেলেও সমানুপাতিক পদ্ধতির পূর্ণাঙ্গ ফল আসতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে কমিশন।

'বালেন' ম্যাজিক

বলেন্দ্র শাহ, যিনি 'বালেন' নামে পরিচিত, মূলত তাঁর সংগীত জগতের জনপ্রিয়তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীদের কাজে লাগিয়ে ২০২২ সালে কাঠমান্ডুর প্রথম স্বতন্ত্র মেয়র হয়েছিলেন। অন্যদিকে, গত জোট সরকারের বৃহত্তম দল নেপালি কংগ্রেসের নতুন নেতা গগন থাপাও নিজ আসনে পিছিয়ে আছেন।

নেপালি টাইমসের প্রকাশক কুন্দ দীক্ষিত বলেন, ‘এটি আমাদের প্রত্যাশার চেয়েও বড় অঘটন। এটি প্রমাণ করে যে পুরনো দলগুলোর অযোগ্যতা এবং গত সেপ্টেম্বরের ঘটনার কারণে সাধারণ মানুষ কতটা ক্ষুব্ধ।’

ঝাপা জেলায় ভোট গণনা কেন্দ্রের চারপাশে সাঁজোয়া ট্রাকসহ সেনারা কড়া পাহারা দিচ্ছে। গত বছরের আন্দোলনে পুড়ে যাওয়া অলির বাড়ির ধ্বংসাবশেষ এখনও সেই ভয়াবহ সহিংসতার স্মৃতি বহন করছে। ৭৪ বছর বয়সী ধর্মকলা গৌতম, যিনি বাড়িটি পুড়তে দেখেছিলেন, তিনি বলেন, ‘মাওবাদীরা যখন ক্ষমতায় এসেছিল তখন অনেক আশা করেছিলাম, কিন্তু কিছুই হয়নি। এবারও আমি কিছুটা আশা নিয়ে বেঁচে থাকতে চাই।’

নেপাল নির্বাচন ভোট গণনা বলেন্দ্র শাহ

সংশ্লিষ্ট সংবাদ: নেপাল

১২ মার্চ ২০২৬
নেপালের নির্বাচনে বলেন্দ্র শাহর দল আরএসপি’র নিরঙ্কুশ জয়
০৮ মার্চ ২০২৬
নেপালে নিরঙ্কুশ জয়ের পথে বলেন্দ্র শাহর দল আরএসপি
০৮ মার্চ ২০২৬
নেপালে সাবেক প্রধানমন্ত্রী ওলিকে নিজের আসনেই হারালেন বালেন্দ্র শাহ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানি নেতাদের প্রতিরোধের ডাক, তেহরানে প্রাণঘাতী বিস্ফোরণ
  2. ইরানে মার্কিন হামলা হতাশার বহিঃপ্রকাশ : লারিজানি
  3. ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৪
  4. নিহত ইরানি শিক্ষার্থীদের বাবা-মায়ের জন্য চীনের সহায়তার ঘোষণা
  5. রাশিয়ার তেল ছাড়া বিশ্বের জ্বালানি বাজার স্থিতিশীল রাখা অসম্ভব : মস্কো
  6. ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x