Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ০৯:৪১, ৩১ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ০৯:৪১, ৩১ অক্টোবর ২০২৬
আরও খবর
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৭৪ হাজার ৫৯৪
শেষ হচ্ছে কি নেতানিয়াহু অধ্যায়? বিকল্প কী হতে পারে?
নেতানিয়াহু ও আইজেনকোট : ইসরায়েলের সামনে কোন পথ খোলা?
ইসরায়েলে ভোট গণনা শেষ : আরব দলগুলোর চমকপ্রদ উত্থান
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে বিজয়ী

নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত এক দলের

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ০৯:৪১, ৩১ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০৫, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ০৯:৪১, ৩১ অক্টোবর ২০২৬
বেনিয়ামিন নেতানিয়াহু ও ইউনাইটেড তোরাহ জুডাইজম পার্টির চেয়ারম্যান এমকে ইয়াকভ আশের। ফাইল ছবি

ইসরায়েলের রাজনীতিতে বড় ধরনের নাটকীয় পরিবর্তন ঘটতে চলেছে। টানা রাজনৈতিক অচলাবস্থা ও সদ্য সমাপ্ত নির্বাচনের জটিল সমীকরণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘমেয়াদী ক্ষমতার পতন এখন সময়ের ব্যাপার বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, নেতানিয়াহুর ডানপন্থি জোটের অন্যতম প্রধান শরিক দলও এখন তার সঙ্গ ছাড়ার জোরালো ইঙ্গিত দিয়েছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের একটি বিশেষ প্রতিবেদনে এই বিস্ফোরক তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, অতি-অর্থোডক্স ইহুদি দল ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ শেষ পর্যন্ত বিরোধী দলের প্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বে একটি সংখ্যালঘু সরকারকে বাইরে থেকে সমর্থন দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ইসরায়েলের সদ্য সমাপ্ত নির্বাচনে কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সরকার গঠনের এই বিকল্প পথ খুঁজছে রাজনৈতিক দলগুলো।

এর আগে ইসরায়েলের নেসেট নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেলেও বিরোধী নেতা গাদি আইজেনকোটের জোট পায় ৪৮টি আসন এবং আরব দলগুলো পায় ১৯টি আসন। নির্বাচনে ঝুলন্ত পার্লামেন্ট বা অচলাবস্থা তৈরি হওয়ার পর থেকেই নেতানিয়াহুর রাজনৈতিক মিত্রদের মধ্যে ভাঙন শুরু হয়। বিশেষ করে ধর্মীয় অনুশাসন ও বাজেট বরাদ্দ সংক্রান্ত নানা ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ছিল শরিক দলগুলো।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইউটিজে দল যদি শেষ পর্যন্ত নেতানিয়াহুর হাত ছেড়ে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারের প্রতি সমর্থন জানায়, তবে তা হবে ইসরায়েলি রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন। এর মধ্য দিয়ে দশকের পর দশক ধরে চলা নেতানিয়াহু যুগের অবসান ঘটে দেশটিতে নতুন একটি সরকারের পথ সুগম হতে পারে।

ইসরায়েল নির্বাচন বেনিয়ামিন নেতানিয়াহু গাদি আইজেনকোট

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল

৩০ অক্টোবর ২০২৬
ইসরায়েলে ভোট গণনা শেষ : আরব দলগুলোর চমকপ্রদ উত্থান
২৯ অক্টোবর ২০২৬
পরাজয় নিশ্চিত জেনে ভোট চুরির অভিযোগ তুলল নেতানিয়াহুর দল
২৯ অক্টোবর ২০২৬
৯০ শতাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত এক দলের
  2. ইরানে নতুন হামলা, নাকি শান্তি আলোচনার পথে ওয়াশিংটন?
  3. রাজনৈতিক মতামতের জন্য কাজ হারিয়েছেন প্রকাশ রাজ : স্ত্রী
  4. নেতানিয়াহু ও আইজেনকোট : ইসরায়েলের সামনে কোন পথ খোলা?
  5. ইতালিজুড়ে হাজারো শিক্ষার্থী ও শ্রমিকের বিক্ষোভ
  6. শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে কাতারের প্রতিনিধিদল তেহরানে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x