Skip to main content
NTV Online

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • করপোরেট নিউজ
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:১৫, ১২ জুলাই ২০২৫
আপডেট: ১৮:২১, ১২ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:১৫, ১২ জুলাই ২০২৫
আপডেট: ১৮:২১, ১২ জুলাই ২০২৫
আরও খবর
Credit Rating Information of Union Insurance PLC.
Credit Rating Information of Union Insurance Co. Ltd.
Price Sensitive Information of Union Insurance PLC.
Credit Rating Information of Union Insurance Co. Ltd.
শাহ্ সিমেন্টের উদ্যোগে মায়ের স্বপ্নের বাড়ির ডিজাইন করবেন স্বনামধন্য স্থপতিরা

সম্মিলিত উদ্যোগের বার্তায় সাসটেইনেবিলিটি সামিট ২০২৫ অনুষ্ঠিত

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:১৫, ১২ জুলাই ২০২৫
আপডেট: ১৮:২১, ১২ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:১৫, ১২ জুলাই ২০২৫
আপডেট: ১৮:২১, ১২ জুলাই ২০২৫

রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে গত ১২ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে সাসটেইনেবিলিটি সামিট ২০২৫। আকিজ বশির গ্রুপের পরিবেশনায় এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সঞ্চালনায় আয়োজিত এটি ছিল সামিটের দ্বিতীয় সংস্করণ। দিনব্যাপী এই সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিনিধি, নীতিনির্ধারক, জলবায়ু ও পরিবেশ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সামাজিক উদ্যোক্তারা অংশ নিয়ে দেশের ব্যবসায়িক খাত এবং উদ্ভাবনের ক্ষেত্রে টেকসই উন্নয়ন নিয়ে অগ্রগামী আলোচনায় যুক্ত হন এবং পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন।

তিনটি কিনোট সেশন, তিনটি প্যানেল আলোচনা, দুটি ইনসাইট সেশন ও একটি কেস স্টাডির সমন্বয়ে সাজানো এই আয়োজনে প্রাধান্য পায় দেশের অভ্যন্তরে পরিচালিত ব্র্যান্ড ও বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কীভাবে যথাযথ পরিকল্পনা ও নীতিগত কৌশলের অবলম্বন করে জাতিসংঘের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখতে সক্ষম হয় তার রূপরেখা প্রণয়ন।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ সিইও এবং নির্বাহী সম্পাদক সাজিদ মাহবুব বলেন, টেকসইতা এখন আর কোনো বিকল্প নয়, এটাই ভবিষ্যৎমুখী ব্যবসার ভিত্তি। সাসটেইনেবিলিটি সামিটের এই দ্বিতীয় আসরের মাধ্যমে আমরা এমন একটি শক্তিশালী সংলাপ তৈরি করতে চাই, যা নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের একত্রিত করে কার্যকর উদ্যোগে অনুপ্রাণিত করবে, উদ্ভাবনকে উৎসাহ দেবে এবং ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে সম্মিলিত যাত্রাকে ত্বরান্বিত করবে। এখনই আমাদের সচেতন ও জরুরি পদক্ষেপ নেওয়ার সময়।

এবারের সামিটে কিনোট বক্তব্য প্রদান করেন শেহজাদ মুনিম, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, লিন্ডে বাংলাদেশ লিমিটেড; প্রফেসর ড. মোহাম্মদ নুরুন্নবী, ইউনেসকো চেয়ার - এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট, গ্রিন স্কিলস অ্যান্ড ক্লাইমেট অ্যাকশনস; ফাউন্ডিং প্রেসিডেন্ট অ্যান্ড সিইও - গ্লোবাল, অক্সফোর্ড ইমপ্যাক্ট গ্রুপ; এবং রজার লেভারমোর, সিনিয়র স্ট্র্যাটেজি অ্যাডভাইজর, প্রেসিডেন্ট অ্যান্ড স্কুল অব ম্যানেজমেন্ট, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি।

অন্যান্য আলোচনাগুলোতে উপস্থিত ছিলেন আহসান খান চৌধুরী, চেয়ারম্যান অ্যান্ড সিইও, প্রাণ-আরএফএল গ্রুপ; সাব্বির হাসান নাসির, ম্যানেজিং ডিরেক্টর, এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন); সৈয়দ মাহবুবুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি; সায়েফ নাসির, ম্যানেজিং ডিরেক্টর, সোশ্যাল মার্কেটিং এন্টারপ্রাইজ লিমিটেড; দেবাশীষ রায়, ডিরেক্টর - অ্যাডভাইজরি অ্যান্ড পার্টনারশিপস, বাংলাদেশ ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ (আইআইএক্স); তাসনীম তায়েব, হেড অব এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি, সাউথ এশিয়া, কোটস; দীপেশ নাগ, ম্যানেজিং ডিরেক্টর, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড; সুনীল আইজ্যাক, কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর, ইডটকো বাংলাদেশ কো. লিমিটেড; ড. এ. কে. এনামুল হক, ডিরেক্টর জেনারেল, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) সহ আরও বিশেষজ্ঞ পেশাজীবীরা।

শেহজাদ মুনিম তাঁর কিনোট বক্তৃতায় বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্য (এসডিজি) অর্জন এখন কেবল একটি বিকল্প নয়, এটি টিকে থাকার শর্ত। এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের দীর্ঘমেয়াদি সংস্কার এবং আন্তঃখাত সহযোগিতা প্রয়োজন। পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) কোনো দাতব্য কাজ নয়—এটি ব্যবসা ও শাসনব্যবস্থার মূল চালিকাশক্তি হওয়া উচিত, যদি আমরা সত্যিই ২০৩০ সালের লক্ষ্যমাত্রাগুলো পূরণে প্রতিশ্রুতিবদ্ধ থাকি।

তিনি আরও বলেন, অর্থনীতিতে বাংলাদেশের অগ্রগতি উল্লেখযোগ্য, কিন্তু পরিবেশগত সূচকগুলো বর্তমানে চরম ঝুঁকির মুখে। উদাহরণস্বরূপ, পানিসংরক্ষণ কৌশল মিথেন গ্যাস নির্গমন হ্রাসেসহায়তা করতে পারে এবং কার্বন ট্রেডিংয়ের সম্ভাবনাময় বাজারে প্রবেশের পথ খুলে দিতে পারে। রাজশাহীর মতো শহর দেখিয়েছে, কীভাবে স্থানীয় পরিকল্পনা ও নাগরিক সম্পৃক্ততা মিলিয়ে পরিবেশগত স্বাস্থ্য উল্লেখযোগ্যভাবে উন্নত করা যায়। তাই এখনই সময় এসডিজি বাস্তবায়নকে রাজনৈতিক অঙ্গীকারপত্রের সঙ্গে সুস্পষ্টভাবে যুক্ত করার, যেন দীর্ঘমেয়াদি নীতি নির্ধারণ ও জবাবদিহিতা নিশ্চিত হয়।

একটি প্রতিযোগিতামূলক সুবিধা হিসেবে টেকসই চর্চার প্রসার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা অর্জনে টেকসইতার মুখ্য ভূমিকা নিয়ে সংলাপগুলোতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়াও বিশেষভাবে গুরুত্ব পায় উৎপাদন খাতেই ইএসজির বাস্তবায়নে তথ্য ও উপাত্তের ব্যবহার, টেকসই জাতি গঠনে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের প্রয়োজনীয়তা, এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণে রূপান্তর ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির সম্ভাবনার মতো বিষয়গুলো।

সামিটের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী একটি সেশনে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ এক প্যানেল আলোচনা। সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ-এর প্রজেক্ট লিড জান্নাতুল ফেরদৌসীর সঞ্চালনায় এই তরুণরা টেকসই উন্নয়ন ও ভবিষ্যতের নেতৃত্ব নিয়ে নিজেদের ভাবনা, দৃষ্টিভঙ্গি এবং চ্যালেঞ্জ তুলে ধরেন।

সাসটেইনেবিলিটি সামিট ২০২৫ আকিজ বশির গ্রুপের পরিবেশনা এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সঞ্চালনায় আয়োজিত হয়েছে। আয়োজনটির স্ট্র্যাটেজিক পার্টনার ছিল ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ, এশিয়া মার্কেটিং ফেডারেশন ও মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ। হসপিটালিটি পার্টনার ছিল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ঢাকা; পিআর পার্টনার ব্যাকপেজ পিআর এবং অফিশিয়াল ক্যারিয়ার পার্টনার টার্কিশ এয়ারলাইনস। সামিটিটির আয়োজন করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ। সাসটেইনেবিলিটি সামিট ২০২৫ বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের একটি উদ্যোগ।

করপোরেট নিউজ সামিট এসডিজি টেকসই উন্নয়ন
২৩ নভেম্বর ২০২৫
ISO Certificate of Union Insurance Co. Ltd.
১৬ নভেম্বর ২০২৫
General Information of Union Insurance Company Ltd. 
১২ নভেম্বর ২০২৫
Price Sensitive Information of Jamuna Oil Company limited.
১২ নভেম্বর ২০২৫
First Quarter Financial Statements of Square Pharmaceuticals PLC.
১০ নভেম্বর ২০২৫
1st Quarter Financial Statements of MJL Bangladesh PLC.
০৯ নভেম্বর ২০২৫
Credit Rating Information of Union Insurance Co. Ltd.
০২ নভেম্বর ২০২৫
Notice for 30TH Annual General Meeting of Envoy Textiles limited.
৩০ অক্টোবর ২০২৫
Unaudited Consolidate Financial Statements of RAK Ceramics (Bangladesh) limited
৩০ অক্টোবর ২০২৫
Price Sensitive Information of Mutual Trust Bank PLC
২৯ অক্টোবর ২০২৫
Price Sensitive Information of Jamuna Bank PLC
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আজ কত টাকায় মিলবে বৈদেশিক মুদ্রা
  2. দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম
  3. দেশের বাজারে আজ যে দামে মিলবে স্বর্ণ
  4. ৫ টাকার নতুন নোট বাজারে ছাড়ল সরকার
  5. আরও ৮ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  6. নতুন গভর্নর স্বাক্ষরিত নোট বাজারে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x