আলফা নেটের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
দেশের অন্যতম আইটি সেবাদানকারী প্রতিষ্ঠান আলফা নেটের বার্ষিক সম্মেলন গত ২৫ জানুয়ারি কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে
কক্সবাজারের সফলভাবে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম আইটি সেবাদানকারী প্রতিষ্ঠান আলফা নেটের বার্ষিক সম্মেলন।
গত ২৫ জানুয়ারি কক্সবাজারের একটি হোটেলে এ সম্মেলনে প্রতিষ্ঠানের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা, প্রযুক্তিগত উন্নয়ন ও গ্রাহকসেবা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পাশাপাশি সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামো উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সম্মেলনে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্রাঞ্চের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কৃতি কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়।
আলফা নেট কর্তৃপক্ষ জানায়, দেশের ডিজিটাল রূপান্তরে ভূমিকা রেখে উদ্ভাবনী ও মানসম্মত সেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

এনটিভি অনলাইন ডেস্ক