অনলাইনে ভ্যাট রিটার্নের সময় বাড়ল
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। ফাইল ছবি
জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ সময় সরকারি ছুটি ও ১৫ ফেব্রুয়ারিতে চালান সিস্টেমে ওটিপি সার্ভার ডাউন থাকায় চলতি মাসের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য জানিয়েছে।
কাস্টমস ও মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) সংক্রান্ত মাঠ পর্যায়ের অফিসগুলোকে এক চিঠির মাধ্যমে এ তথ্য জানিয়েছে রাজস্ব কর্মকর্তা দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী। সাধারণত প্রতি মাসের ১৫ তারিখে ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন থাকে। এবারে বিশেষ বিবেচনায় চলতি মাসের সময়সীমা বাড়িয়েছে এনবিআর। সে ক্ষেত্রে জানুয়ারি-২০২৬ কর মেয়াদের অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ ফেব্রুয়ারির পরিবর্তে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক