স্বর্ণের দামে বড় লাফ
দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। ভালো মানের এক ভরি স্বর্ণের দাম চার হাজার ৩৭৪ টাকা বেড়েছে।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, আজ থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৭ হাজার ১২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৭ হাজার ৭০১ টাকায় বেচাকেনা হবে।
গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৬১ হাজার ৪০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় বেচাকেনা হয়।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক