স্বর্ণের দাম কমল
দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। এবার ভালো মানের স্বর্ণের দাম ভরিতে কমেছে দুই হাজার ১৫৮ টাকা। সেই হিসেবে আজ শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে দুই লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা গুণতে হচ্ছে।
আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকায় বেচাকেনা হবে।
গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৬৭ হাজার ১০৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৮ হাজার ৪০১ টাকায় বেচাকেনা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক