এক দিনে দুই দফা বেড়ে আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
দেশের বাজারে টানা তিন দফা কমার পর গতকাল শনিবার (২৮ মার্চ) একদিনে দুই দফা বেড়েছে স্বর্ণের দাম। এদিন সকাল ১০টার দিকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়েছিল দুই হাজার ১৫৭ টাকা। পরে এদিন বিকেল ৪টায় আরেক দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়েছে চার হাজার ৪৩৩ টাকা। সেই হিসাবে আজ রোববার (২৯ মার্চ) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।
শনিবার (২৮ মার্চ) বিকেল ৪টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬০ হাজার ৮৪৭ টাকায় বিক্রি হবে।
এর আগে শনিবার ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হয়েছিল দুই লাখ ৩৭ হাজার ১২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২৬ হাজার ২৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৭ হাজার ৯৩১ টাকা।
গত শুক্রবার (২৭ মার্চ) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকায় বিক্রি হয়েছিল।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক