এপ্রিলের ৬ দিনে রেমিট্যান্স এলো ৮০৫২ কোটি টাকা
ডলারের ফাইল ছবি
চলতি বছরের এপ্রিলের ছয়দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৬৬ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় আট হাজার ৫২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। এর মধ্যে গতকাল সোমবার প্রবাসী আয় এসেছে এক হাজার ৪৬৪ কোটি টাকা। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, গত বছরের এপ্রিল মাসের ছয়দিনে প্রবাসী আয় এসেছিল ৫১ কোটি ৪০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৮ দশমিক ৬০ শতাংশ।
অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৬ এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ৬৮৬ কোটি ৯০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ৬ এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছিল দুই হাজার ২২৯ কোটি ৯০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ৯০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক