এসি সেবায় হায়ারের বড় ঘোষণা: ৫ বছরের ওয়ারেন্টি ও দ্রুততম সার্ভিস
এসি ক্রেতাদের জন্য বিক্রয়োত্তর সেবায় বড় পরিবর্তন এনেছে জনপ্রিয় ব্র্যান্ড হায়ার। এখন থেকে হায়ারের এসি কিনলে গ্রাহকরা পাবেন ৫ বছরের সম্পূর্ণ ইউনিট ওয়ারেন্টি। ১ জানুয়ারি ২০২৪ থেকে যারা এসি কিনেছেন, তারা এই সুবিধার আওতায় থাকবেন। এর ফলে ওয়ারেন্টি চলাকালীন নষ্ট পার্টস পরিবর্তন এবং সার্ভিস চার্জের জন্য গ্রাহককে বাড়তি কোনো টাকা খরচ করতে হবে না।
গ্রাহক সন্তুষ্টি নিশ্চিতে প্রতিষ্ঠানটি চালু করেছে বিশেষ ‘২-১-০’ সার্ভিস প্রতিশ্রুতি। এই নিয়ম অনুযায়ী, অভিযোগ পাওয়ার মাত্র ২ ঘণ্টার মধ্যে সার্ভিস প্রতিনিধি যোগাযোগ করবেন এবং ১ দিনের মধ্যে এসির ইনস্টলেশন সম্পন্ন হবে। এছাড়া কোনো অভিযোগই ৭ দিনের বেশি অমীমাংসিত রাখা হবে না।
সার্বক্ষণিক সেবার জন্য হায়ার চালু করেছে ২৪ ঘণ্টার কাস্টমার কেয়ার। যেকোনো প্রয়োজনে গ্রাহকরা ১৬৬৭৮ অথবা টোল-ফ্রি ০৮০০০০১৬৬৭৮ নম্বরে কল করতে পারবেন। মূলত পণ্যের মান ও গ্রাহক সেবায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতেই হায়ার এই দীর্ঘমেয়াদী ওয়ারেন্টি ও দ্রুততম সার্ভিস সেবা নিশ্চিত করছে।

এনটিভি অনলাইন ডেস্ক