গুলশান ইয়ুথ ক্লাবের অফিশিয়াল স্পনসর হলো স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ
দেশের নারী ক্রিকেটের উন্নয়নে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে আগামী পাঁচ বছরের জন্য গুলশান ইয়ুথ ক্লাবের অফিশিয়াল স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (এসএফবিএল)।
২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত এই দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় ক্লাবটির পাশে থাকবে প্রতিষ্ঠানটি। সম্প্রতি উভয় পক্ষের মধ্যে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠান শেষে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান তমালের হাতে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জাকারিয়া তাহের (সুমন), এমপি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও কিংবদন্তি ক্রিকেটার তামিম ইকবাল খান।
চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ড. তমাল বলেন, "বাংলাদেশের নারী ক্রিকেটের প্রসারে অঞ্জন চৌধুরীর এই দীর্ঘমেয়াদী সমর্থন ও প্রতিশ্রুতি সত্যিই প্রশংসনীয়। আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
সংশ্লিষ্টরা মনে করছেন, এই স্পনসরশিপ চুক্তির ফলে ঘরোয়া নারী ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাব আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে এবং নারী ক্রিকেটারদের পেশাদারিত্বের মান বৃদ্ধিতে এটি বড় ভূমিকা পালন করবে।

এনটিভি অনলাইন ডেস্ক