শিক্ষা প্রতিষ্ঠানে দুপুরের খাবার মাদের দিয়ে মনিটরিং করাতে হবে : রাশেদা কে চৌধুরী
শিক্ষাবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্যকে বরাদ্দ হিসেবে না দেখে বিনিয়োগ হিসেবে দেখা দরকার। সে জায়গায় আমাদের যেতে হবে। সরকার অনেক স্বপ্ন দেখাচ্ছে কিন্তু আমরা শিক্ষা ও স্বাস্থ্যখাতে রোডম্যাপ দেখতে চাই।
আজ বৃহস্পতিবার (১৪ মে) দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে রাশেদা কে চৌধুরী এসব কথা বলেন।
রাশেদা কে চৌধুরী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে মিডডে মিলের বা দুপুরের খাবারের বিষয়টা হলো, যে বাজেট যাবে তার সঙ্গে যদি স্থানীয় পর্যায়ে মনিটরিং শক্তিশালী করা যায় তাহলে কোনো বদনাম থাকবে না। বিশেষ করে যদি মাদের দিয়ে মনিটরিং করা যায় তাহলে অনিয়ম শক্ত হাতে বন্ধ হবে।
রাশেদা কে চৌধুরী বলেন, শিক্ষাখাতে বাণিজ্যিকীকরণ দূর করতে হবে। কেননা গাইড বইয়ের বাণিজ্য, কোচিংয়ের বাণিজ্য এই জায়গা থেকে আমরা আগামী বাজেটে মুক্তি চাই। শিক্ষার ক্ষেত্রে প্রাথমিককে গুরুত্ব দেওয়া দরকার। কেননা আপনার ফাউন্ডেশন না থাকলে আপনি কোনো কিছুর ওপর দাঁড়াতে পারবেন না।

নিজস্ব প্রতিবেদক