বাজেটে শুল্ক বাড়ছে কাজুবাদামের
দেশে কাজুবাদামের উৎপাদন বাড়াতে আমদানি শুল্ক বাড়ানো প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব করেন।
ফলে আমদানি করা কাজুবাদামের দাম বাড়তে পারে। আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। দেশে কাজুবাদাম চাষকে উৎসাহ দিতে এবং আমদানিতে শুল্ক বৃদ্ধি ও সংশ্লিষ্ট শিল্পকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে বাজেটে এই প্রস্তাব করা হয়।

নিজস্ব প্রতিবেদক