পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৬৯৬০ কোটি টাকা
ডলারের ছবি
চলতি বছরের জুলাই মাসের প্রথম ৫ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ছয় হাজার ৯৫৯ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।
আজ সোমবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেনের দেওয়া তথ্য মতে, গতকাল রোববার (৫ জুলাই) প্রবাসী আয় এসেছে দুই হাজার ৬৮৮ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা। গত বছরের জুলাই মাসের প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স এসেছিল ৪১ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৮ দশমিক ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক