পতনের পর যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণের ভরি
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে কমেছে দুই হাজার ১৫৮ টাকা। এখন থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গয়নার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। অপরদিকে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দামও কমেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয় বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, শুক্রবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২১ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৯০ হাজার ১২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ৩৪ হাজার ৩৮ টাকায় বেচাকেনা হয়। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ২৩ হাজার ৫৪০ টাকায় বেচাকেনা হয়। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের এক লাখ ৫৬ হাজার ৮২২ টাকায় বেচাকেনা হয়।
এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) সর্বশেষে স্বর্ণের দাম কমানো হয়েছিল।

এনটিভি অনলাইন ডেস্ক