তিন দফা কমে কত বাড়ল স্বর্ণের দাম?
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকেই এ নতুন দর সারা দেশে কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, বুধবার প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে এই নতুন দাম কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুযায়ী অতিরিক্ত মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যএর আগে ২৬ সেপ্টেম্বর ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয় ১ হাজার ৬৯১ টাকা। এরপর ২৮ সেপ্টেম্বর কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা। ২৯ সেপ্টেম্বর আবার দাম কমানো হয় দুই হাজার ২১৬ টাকা। ফলে তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমে ৬ হাজার ৬৫ টাকা।

নিজস্ব প্রতিবেদক