বিমা প্রতিষ্ঠানগুলোতে পেশাদারত্ব তৈরি হয়নি : এনবিআর চেয়ারম্যান

বিমা খাতের বিভিন্ন দুর্বলতা তুলে ধরে শৃঙ্খলা ও সুশাসন জোরদারের তাগিদ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, বিমা খাত নিয়ে মানুষের মধ্যে মারাত্মক নেতিবাচক ধারণা রয়েছে।আজ বুধবার (১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের এক প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন আবদুর রহমান খান। আলোচনায় অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স...