Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ভর্তি ও পরীক্ষা
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৫:২০, ২৬ নভেম্বর ২০২১
আপডেট: ১৫:২৫, ২৬ নভেম্বর ২০২১
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৫:২০, ২৬ নভেম্বর ২০২১
আপডেট: ১৫:২৫, ২৬ নভেম্বর ২০২১
আরও খবর
ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী
আবরার ফাহাদ স্মৃতি স্মরণে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন
বুয়েটের সব পরীক্ষা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত
প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে ‘কমপ্লিট শাটডাউন’, বুয়েটে পরীক্ষা বয়কট
প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে দুই উপদেষ্টার বৈঠকে হয়নি সমাধান, ফের বৈঠক আজ

এবার বুয়েটের ভর্তি পরীক্ষায়ও প্রথম মেফতাউল

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৫:২০, ২৬ নভেম্বর ২০২১
আপডেট: ১৫:২৫, ২৬ নভেম্বর ২০২১
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৫:২০, ২৬ নভেম্বর ২০২১
আপডেট: ১৫:২৫, ২৬ নভেম্বর ২০২১
মেফতাউল আলম সিয়াম। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষায়ও প্রথম হয়েছেন মেফতাউল আলম সিয়াম।

বৃহস্পতিবার মধ্যরাতে বুয়েটের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। সেখানে প্রকৌশল এবং নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগে প্রথম হন মেফতাউল।

মেফতাউল আলম সিয়াম বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভর্তি পরীক্ষায়ও প্রথম হন। এ ছাড়া মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় সিয়ামের অবস্থান ছিল ৫৯তম। এর আগে গত ১৮ নভেম্বর প্রকাশিত তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফলে সিয়াম তৃতীয় হন।

প্রথম হওয়া মেফতাউল আলম সিয়াম প্রকৌশল এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভর্তি পরীক্ষার রোল নম্বর ছিলে ৫০৬১৫।

অন্যদিকে, স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নাবিলা তাবাসসুম নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় তাঁর রোল নম্বর ৯০৩১৯।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুয়েটের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তি করাতে গত ২০ ও ২১ অক্টোবর প্রাক-নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১৮ হাজার পাঁচ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ১২ হাজার ৩১৫ জন এবং মেয়ে শিক্ষার্থী পাঁচ হাজার ৬৯০ জন।

মহামারি পরিস্থিতি বিবেচনায় চার শিফটে ভাগ করে প্রাক-নির্বাচনি পরীক্ষা নেওয়া হয়। সেখানে সবোর্চ্চ নম্বরপ্রাপ্ত ছয় হাজার পরীক্ষার্থীকে চূড়ান্ত পর্বের পরীক্ষার জন্য বাছাই করা হয়।

গত ৬ নভেম্বর পরিবহণ ধর্মঘটের মধ্যেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতকে (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তির চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় পাঁচ হাজার ৯৪৪ জন শিক্ষার্থী অর্থাৎ মোট পরীক্ষার্থীর ৯৯ ভাগ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এবার প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে ১২টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। চূড়ান্ত পর্বে সর্বোচ্চ নম্বর পাওয়া এক হাজার ২১৫ জন ভর্তির সুযোগ পাবে।

প্রকৌশল এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের আওতায় বুয়েটের ভর্তি অনুষ্ঠিত হয়।

জানা যায়, কলেজে থাকাকালে মেফতাউল আলম সিয়াম বিভিন্ন পুরস্কার পেয়েছেন। এর মধ্যে বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে প্রথম, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে কলেজ পর্যায়ে অষ্টম এবং বিজ্ঞান একাডেমির স্থানীয় বিজ্ঞান অলিম্পিয়াডে তিনি প্রথম হন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে প্রথম হওয়ার পর তিনি এনটিভি অনলাইনকে জানান, বুয়েটে ফলাফল ভালো হলে, সেখানেই তিনি ভর্তি হবেন।

বুয়েট

সংশ্লিষ্ট সংবাদ: বুয়েট

২৮ আগস্ট ২০২৫
প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে ‘কমপ্লিট শাটডাউন’, বুয়েটে পরীক্ষা বয়কট
২৮ আগস্ট ২০২৫
প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে দুই উপদেষ্টার বৈঠকে হয়নি সমাধান, ফের বৈঠক আজ
২৮ জুন ২০২৫
আগামী মাস থেকে রাজধানীতে চলবে বুয়েটের নকশায় তৈরি ‘ই-রিকশা’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভিকারুননিসায় দুই দিনব্যাপী ‘ভিকিস মিনা বাজার ২০২৬’
  2. ছাত্রীদের আপত্তিকর ছবি-ভিডিও ধারণের অভিযোগে ‘ববি’তে বিক্ষোভ
  3. দেয়ারওয়ার্ল্ড’র গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর হলেন তাশদীদ
  4. রাজশাহীতে ঢাবির প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার
  5. জাবি ছাত্রীকে নির্যাতনের অভিযোগে সেই শিক্ষার্থীর সনদ স্থগিত
  6. এসজেডএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x