এসজেডএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (এসজেডএমসি) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে ‘এসজেডএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের’ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় কলেজের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং একটি শক্তিশালী, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক এলামনাই প্ল্যাটফর্ম গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুকে আহ্বায়ক এবং ডা. মু. জহুরুল হককে সদস্য সচিব হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়।
যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ডা. মো. জিয়াউর রহমান জিয়া, ডা. আ খ ম আনোয়ার হোসেন মুকুল, ডা. মো. সারোয়ার হোসেন।
সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ডা. মো. আনিসুর রহমান, ডা. জহিরুল ইসলাম জহির, ডা. আহছানুল কবীর, ডা. রাশেদুল হাসান রিপন, ডা. এম এম নাসিমুজ্জামান ও ডা. আমিনুর রহমান হীরা।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
নবগঠিত আহ্বায়ক কমিটি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক