Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৭:১০, ২২ জুন ২০২০
আপডেট: ১৭:১৩, ২২ জুন ২০২০
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৭:১০, ২২ জুন ২০২০
আপডেট: ১৭:১৩, ২২ জুন ২০২০
আরও খবর
রাবিতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘বায়োব্লিটজ’ অ্যাপ উদ্বোধন
ঈদযাত্রার ভোগান্তি বিবেচনায় শিক্ষার্থীদের জন্য বাস দিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
জ‌বি প্রেসক্লাবের সভাপ‌তি মুস‌ফিক, সাধারণ সম্পাদক লিমন
রাবির উপ-উপাচার্য হলেন ড. আব্দুল আলিম ও ড. মামুনুর রশীদ
প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ

শিক্ষা কার্যক্রম সহজ করতে মোবাইল-ওয়েব অ্যাপ আনছে ঢাবি

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৭:১০, ২২ জুন ২০২০
আপডেট: ১৭:১৩, ২২ জুন ২০২০
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৭:১০, ২২ জুন ২০২০
আপডেট: ১৭:১৩, ২২ জুন ২০২০

শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা আনতে এবং বিভাগীয় কার্যক্রমকে আরো সহজ ও গতিশীল করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোনো বিভাগ হিসেবে প্রথমবারের মতো মোবাইল ও ওয়েব অ্যাপ চালু করতে যাচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগ। বিভাগের অভ্যন্তরীণ শিক্ষা কার্যক্রমকে স্বয়ংক্রিয় করাই মূলত এর উদ্দেশ্য।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়ন ও সহযোগিতায় নির্মিতব্য এই অ্যাপটি দিয়ে অনলাইনে পাঠদান, পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম এবং বিভাগীয় সেবা প্রদান ত্বরান্বিত করাসহ নানা ধরনের কাজ করা যাবে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এমনকি বিভাগের সাবেক শিক্ষার্থীদের জন্য এই অ্যাপে যুক্ত হয়েছে বিভিন্ন ফিচার।

এমআইএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আকরাম হোসেনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অ্যাপটি নির্মাণে সক্রিয় ভূমিকা রাখছেন বিভাগের অন্য শিক্ষকরা।

অ্যাপের কার্যপ্রক্রিয়া সম্পর্কে সহকারী অধ্যাপক মো. রাকিবুল হাসান বলেন, ‘আমাদের বিভাগে নিজস্ব শক্তিশালী সার্ভার রয়েছে। আর অ্যাপটির ব্যাকগ্রাউন্ডে রয়েছে সুসংগঠিত ডাটাবেজ সিস্টেম। এই দুইয়ের সমন্বয়ে আমরা শিক্ষার্থীদের একটি পেপারলেস অ্যাকাডেমিক সিস্টেম উপহার দেওয়ার আশা করছি।’

কবে থেকে অ্যাপটি পূর্ণাঙ্গরূপে পাওয়া যাবে, জানতে চাইলে অধ্যাপক রাকিবুল বলেন, ‘বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে আছে। সম্পূর্ণ কাজ শেষে পুরোপুরি ব্যবহারের জন্য জুলাই মাসেই অ্যাপটি প্রস্তুত হবে ইনশাআল্লাহ।’

অ্যাপের শিক্ষার্থীবান্ধব দিকটি তুলে ধরে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আকরাম হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাসরুমকে হাতের মুঠোয় এনে দিতে যাচ্ছে এই অ্যাপ। পাশাপাশি পরীক্ষার ফলাফল জানতে আর নোটিস বোর্ডের সামনে ভিড় করা লাগবে না, অ্যাপেই দেখা যাবে। এ ছাড়া এই অ্যাপে একটি প্রেডিকটিভ অ্যানালাইসিস টুল থাকবে, যা দিয়ে আমরা শিক্ষার্থীদের ফলাফলের ট্রেন্ড পর্যালোচনা করে তাদের সামগ্রিক মানোন্নয়নের সমন্বিত পদক্ষেপ নিতে পারব।’

বিশ্বব্যাপী রুদ্ররূপ ধারণ করা করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটির মাঝে নতুন অ্যাপ আনার ঘোষণা দিতে পেরে অধ্যাপক ড. মো. আকরাম হোসেন অত্যন্ত আনন্দিত বোধ করছেন জানিয়ে বলেন, ‘করোনাকালে অনলাইন শিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। যদি কার্যক্রমটি নিজেদের বিভাগীয় অ্যাপের মাধ্যমে করা যায়, বিভাগের চেয়ারম্যান হিসেবে তা আমার জন্য খুবই তৃপ্তিদায়ক। বিভাগীয় কার্যক্রমকে সর্বোচ্চ সুশৃঙ্খল এবং পেপারলেস করার মাধ্যমে আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিভাগকে ধন্যবাদ আমাদের স্বপ্নপূরণে পাশে থাকার জন্য।’

সর্বাধিক পঠিত
  1. জাল সনদ : ৪৭১ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে
  2. এসএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
  3. সরকারি প্রাথমিক বিদ্যালয় টানা ১৫ দিন বন্ধ ঘোষণা
  4. হাবিপ্রবিতে সংঘর্ষের জেরে ৩১ শিক্ষার্থী বহিষ্কার, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন
  5. রাবিতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘বায়োব্লিটজ’ অ্যাপ উদ্বোধন
  6. ঈদযাত্রার ভোগান্তি বিবেচনায় শিক্ষার্থীদের জন্য বাস দিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x