Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২৩:২৫, ০৮ মার্চ ২০২১
আপডেট: ২৩:২৭, ০৮ মার্চ ২০২১
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২৩:২৫, ০৮ মার্চ ২০২১
আপডেট: ২৩:২৭, ০৮ মার্চ ২০২১
আরও খবর
প্রতিষ্ঠার পর নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ভর্তি শুরু
জাবির উপ-উপাচার্য হলেন শামছুল আলম ও নজরুল ইসলাম
সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’
রাবিতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘বায়োব্লিটজ’ অ্যাপ উদ্বোধন
ঈদযাত্রার ভোগান্তি বিবেচনায় শিক্ষার্থীদের জন্য বাস দিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

স্নাতক কোর্স চালু করল ঢাবির আবহাওয়াবিজ্ঞান বিভাগ

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২৩:২৫, ০৮ মার্চ ২০২১
আপডেট: ২৩:২৭, ০৮ মার্চ ২০২১
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২৩:২৫, ০৮ মার্চ ২০২১
আপডেট: ২৩:২৭, ০৮ মার্চ ২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কার্যক্রমের আবেদন-প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধনের সময় বক্তব্য দেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। ছবি : এনটিভি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে আবহাওয়াবিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) কোর্স। নতুন এই কোর্সে ১৫ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কার্যক্রমের আবেদন-প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধনের সময় উপাচার্য মো. আখতারুজ্জামান এ তথ্য জানান। এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বেড়ে হয়েছে মোট সাত হাজার ১৩৩ হয়েছে। এর আগে ছিল সাত হাজার ১১৮টি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

এর আগে সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সময়ে ২০১৬ সালের জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অধীনে আবহাওয়া বিজ্ঞান বিভাগ খোলা হয়। তখন থেকে বিভাগটিতে স্নাতকোত্তর কোর্স চলছিল।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ আজ সোমবার বিকেল ৫টা থেকে থেকে শুরু হয়েছে। আগামী ৩১ মার্চ বুধবার রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।

ভর্তি প্রক্রিয়া উদ্বোধন করে উপাচার্য বলেন, ‘ঢাকা বিভাগের বাইরের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা এবার ঢাকাসহ সব বিভাগীয় শহরে হবে। এ বছর ক-ইউনিটভুক্ত নতুন বিভাগ আবহাওয়া বিজ্ঞান বিভাগে ১৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। তাই এ বছর মোট আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৭১৩৩টি। এর মধ্যে ক-ইউনিটে ১৮১০টি, খ-ইউনিটে ২৩৭৮টি, গ-ইউনিটে ১২৫০টি, ঘ-ইউনিটে ১৫৬০টি এবং চ-ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ: ঢাকা বিশ্ববিদ্যালয়

১০ মে ২০২৬
ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ইসরাফিল
০৯ মে ২০২৬
ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের নেতৃত্বে ইলিয়াস-রিনভী
০৬ মে ২০২৬
ঢাবির ক্যান্টিনে অনিয়মের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চায় ডাকসু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রতিষ্ঠার পর নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ভর্তি শুরু
  2. জাবির উপ-উপাচার্য হলেন শামছুল আলম ও নজরুল ইসলাম
  3. কারিগরি বোর্ডের সিএমইউ চূড়ান্ত পরীক্ষা শুরু ২৮ জুন
  4. শর্ত পূরণে ব্যর্থ ১৪৭ ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠানকে শোকজ, ভর্তি বন্ধের হুঁশিয়ারি
  5. সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’
  6. চাকরি পেতে চাইলে সিভিতে যে ভুলগুলো করবেন না

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x