Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
রাবি সংবাদদাতা
২০:৩০, ০৯ নভেম্বর ২০২১
আপডেট: ২০:৪২, ০৯ নভেম্বর ২০২১
রাবি সংবাদদাতা
২০:৩০, ০৯ নভেম্বর ২০২১
আপডেট: ২০:৪২, ০৯ নভেম্বর ২০২১
আরও খবর
রাবির উপ-উপাচার্য হলেন ড. আব্দুল আলিম ও ড. মামুনুর রশীদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক প্রবেশপত্রেই ২০ ভুল!
রাকসুর উদ্যোগে ক্যাম্পাসে প্রথমবারের মতো ফার্মেসি স্থাপন
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা
রাজনৈতিক চাপমুক্ত সাংবাদিকতা চায় তরুণ প্রজন্ম

হলে সিট না পেয়ে পাঁচ কক্ষে তালা দিল ক্ষুব্ধ রাবি শিক্ষার্থী

রাবি সংবাদদাতা
২০:৩০, ০৯ নভেম্বর ২০২১
আপডেট: ২০:৪২, ০৯ নভেম্বর ২০২১
রাবি সংবাদদাতা
২০:৩০, ০৯ নভেম্বর ২০২১
আপডেট: ২০:৪২, ০৯ নভেম্বর ২০২১
সিট না পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের কক্ষে তালা লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। ছবি : এনটিভি

সিট না পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে শিক্ষার্থীদের কক্ষে আটকে রেখে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে হলের দ্বিতীয় ব্লকের দ্বিতীয় তলার পাঁচটি রুমে এ ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে জড়িত অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সাইদ বিন একরাম দায় স্বীকার করেছেন। সাইদের দাবি, বারবার প্রতিশ্রুতি পেয়েও হলে উঠতে না পারায় প্রতিবাদ জানাতে রুমগুলোতে তালা দিয়েছেন। বিভিন্ন সময়ে তিনি কক্ষে উঠার জন্য হল প্রশাসন ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা বারবার প্রতিশ্রুতি দিয়েও হলে সিট দেননি। সর্বশেষ ২২০ নম্বর কক্ষে একটি সিট পেলেও সেটি পরবর্তীতে দখল হয়ে যায়।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, আজ দুপুরের দিকে হলের দ্বিতীয় ব্লকের দ্বিতীয় তলায় ২১৯ থেকে ২২৩ নম্বর পর্যন্ত মোট পাঁচটি কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী কক্ষের ভেতরে আটকা পড়েন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলীর উপস্থিতিতে হল প্রশাসনের কর্মচারীরা তালাগুলো ভেঙে শিক্ষার্থীদের বের করেন। এদের মধ্যে একজন ভর্তি হতে আসা শিক্ষার্থীও ছিলেন। 

তালা লাগানোর সময় ২২২ নম্বর কক্ষে পড়ছিলেন দর্শন বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান। তিনি বলেন, ‘আমি তখন পড়ছিলাম। বাহির থেকে দরজা নড়াচড়ার শব্দ হচ্ছিল। দরজার কাছে গিয়ে দেখি দরজা খুলছে না। বুঝতে পারি দরজায় তালা লাগানো হয়েছে।’

সোহানুর রহমান আরও বলেন, ‘দরজার ফাঁক দিয়ে সাদা শার্ট পরিহিত একটা ছেলেকে চলে যেতে দেখলাম। ছেলেটি যাওয়ার সময় বলেছিল, ‘ভাই একটু পরেই খুলে দেওয়া হবে।’

তালা দেওয়ার ঘটনায় জড়িত সাইদ বিন একরাম বলেন, ‘এটা শুধু আমার একার বিষয় না। আমিসহ অনেকেই হলে উঠতে পারছি না। অন্যরা টাকা দিয়ে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে হলে উঠে যাচ্ছে। প্রকৃতপক্ষে যাদের সিট দরকার তারা হলে উঠতে পারছে না। এসবের প্রতিবাদে আমরা তালা দিয়েছি।’

এ সময় তাঁর সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থী ছিলেন বলেন দাবি করেন সাইদ। তবে তাঁদের কারও নাম প্রকাশ করেননি।

সাইদ বিন একরাম  আরও বলেন, ‘হলের ২২০ নম্বর রুমের একটি সিটে আমার উঠার কথা ছিল। কিন্তু আমি উঠার আগেই অন্যরা ওই সিট দখলে নিয়েছে। এতে আমি ক্ষুব্ধ হয়ে ওই ব্লকের পাঁচটি কক্ষে তালা লাগিয়েছি।’

এদিকে ঘটনার প্রতিবাদে বিকেল সাড়ে ৩টার দিকে হলের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী, হল প্রাধ্যক্ষ ড. সুজন সেনসহ প্রশাসনের কর্মকর্তারা আলোচনা করে তালা খুলে দেন।

এ বিষয়ে জিয়া হলের প্রাধ্যক্ষ সুজন সেন বলেন, ‘রুমে তালা দেওয়ার খবর পেয়েই দ্রুত সেটি ভেঙে ফেলেছি। এ ঘটনার পর জড়িতদের নাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে পাঠিয়েছি। বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, ‘কোনো ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায় না। আমরা এ বিষয়ে তদন্ত করছি। এর সঙ্গে যারাই জড়িত থাকুক না কেনো তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ক্ষুব্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
  1. চাকরি পেতে চাইলে সিভিতে যে ভুলগুলো করবেন না
  2. এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে নির্দেশনা
  3. জাল সনদ : ৪৭১ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে
  4. এসএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
  5. সরকারি প্রাথমিক বিদ্যালয় টানা ১৫ দিন বন্ধ ঘোষণা
  6. হাবিপ্রবিতে সংঘর্ষের জেরে ৩১ শিক্ষার্থী বহিষ্কার, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x