Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ভর্তি ও পরীক্ষা
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৭:৪০, ২৩ নভেম্বর ২০২০
আপডেট: ২১:৫২, ২৩ নভেম্বর ২০২০
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৭:৪০, ২৩ নভেম্বর ২০২০
আপডেট: ২১:৫২, ২৩ নভেম্বর ২০২০
আরও খবর
নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব : শিক্ষা মন্ত্রণালয়
গুচ্ছ ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা
সব দাখিল পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ

৮ বিভাগীয় শহরে ঢাবি ভর্তি পরীক্ষা, মানবণ্টন পুনর্নির্ধারণ

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৭:৪০, ২৩ নভেম্বর ২০২০
আপডেট: ২১:৫২, ২৩ নভেম্বর ২০২০
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৭:৪০, ২৩ নভেম্বর ২০২০
আপডেট: ২১:৫২, ২৩ নভেম্বর ২০২০

দেশের আটটি বিভাগীয় শহরে সরাসরি ভর্তি পরীক্ষার মাধ্যমে এবার স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তবে ২০০ নম্বরের পরিবর্তে এবার ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটি। এবারের পরীক্ষায় ক, খ, গ ও ঘ এই চারটি ইউনিটে ৪০ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর বাকি ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর।

আজ সোমবার সকালে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক সদস্য এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন। 

বিজ্ঞান অনুষদের ডিন ও ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, এমসিকিউ, লিখিত এবং এসএসসি ও এইচএসসি ফলাফলের ওপর মোট ১০০ নম্বরের ওপর পরীক্ষা হবে। সময় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ঠিক করবেন সংশ্লিষ্ট অনুষদের ডিনরা।

এর আগে গত ২০ অক্টোবর ডিনস কমিটির এক বৈঠকে পরীক্ষার মানবণ্টনের বিষয়ে সিদ্ধান্ত হয়। সেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক থেকে ফলাফলের ওপর ৮০ নম্বরের পরিবর্তে ২০ নম্বর করার সিদ্ধান্ত হয়। আর এমসিকিউ নম্বর ৭৫ থেকে ৩০ এবং লিখিত পরীক্ষার নম্বর ৫০ করা হয়। সব মিলিয়ে ১০০ নম্বরের ওপর ভর্তিচ্ছুদের মেধাক্রম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে আজ অনুষ্ঠিত বৈঠকে প্রশ্নের মানবণ্টনে ফের পরিবর্তন আনা হয়। সেখানে এমসিকিউ ৪০ নম্বর ও লিখিত পরীক্ষা ৪০ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের স্কোর থেকে ২০ নম্বর নেওয়ার বিষয়টি আগের মতোই রাখা হয়েছে।

অধ্যাপক তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, সভায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির আসন কমানোর বিষয়ে কথা উঠলেও তা নিয়ে কোনো আলোচনা হয়নি।

এর আগে গত অক্টোবর মাসের ডিনস কমিটির এক সভায় বিভাগীয় শহরগুলোতে পরীক্ষার কেন্দ্র নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সে সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এনটিভি অনলাইনকে বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনেই সব জায়গায় ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এ ক্ষেত্রে খুলনা বিভাগের শিক্ষার্থীরা ওই বিভাগীয় শহরের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। বরিশাল, রংপুর বা চট্টগ্রামের শিক্ষার্থীরাও সেখানকার কোনো কেন্দ্রেই পরীক্ষায় অংশ নেবেন। অর্থাৎ বিভাগীয় পর্যায়ের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ঢাকায় আসতে হবে না। শিক্ষার্থীদের কথা চিন্তা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

সর্বাধিক পঠিত
  1. রক্তাক্ত অবস্থায়ও সেবা মেলেনি, রাবি চিকিৎসা কেন্দ্রে শিক্ষার্থীদের তালা
  2. সব স্তরে শিক্ষাবৃত্তির হার বাড়াচ্ছে সরকার; ব্যয় হবে ৩৬৮ কোটি টাকা
  3. বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নেই : ববি হাজ্জাজ
  4. নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব : শিক্ষা মন্ত্রণালয়
  5. রাবিতে চার দিনব্যাপী নবম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
  6. কুবির শূন্য আসনে ভর্তির সুযোগ, সাক্ষাৎকারের তারিখ ঘোষণা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x