নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব : শিক্ষা মন্ত্রণালয়
আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে অসত্য ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এর মধ্যে ‘নকল বন্ধে পরীক্ষার রুটিন না দেওয়ার সিদ্ধান্ত, কোন বিষয়ে পরীক্ষা জানা যাবে পরীক্ষার হলে’–মর্মে একটি অসত্য ও ভিত্তিহীন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন পোর্টালসমূহে ছড়িয়ে পড়েছে। প্রকৃতপক্ষে এটি গুজব।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এক তথ্য বিবরণীতে জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)