লালমাটিয়া মহিলা কলেজ
নাচে-গানে শেষ হলো সুবর্ণ জয়ন্তী উৎসব
শেষ দিনে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক। ছবি : ফোকাস বাংলা
সাংস্কৃতিক আয়োজন ও শোভাযাত্রা মধ্য দিয়ে শেষ হলো রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজের তিন দিনব্যাপী সূবর্ণ জয়ন্তী ও নবীরবরণ অনুষ্ঠান।
আজ বুধবার শেষদিনেও কলেজটির শিক্ষার্থীরা ঢোল-তবলার সঙ্গে নেচে গেয়ে আনন্দ উৎসবে মেতে উঠে। সূবর্ণ জয়ন্তীর এ উৎসব অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন অভিভাবক ও শিক্ষকরাও।
এর আগে গত সোমবার সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক।

নিজস্ব প্রতিবেদক