রাবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে কায়কোবাদ ও মিঠু
রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির ২০১৭-১৮ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কায়কোবাদ আল-মামুন খান ও দৈনিক সানশাইনের প্রতিনিধি হুসাইন মিঠুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে সংগঠনটির কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক জয়শ্রী ভাদুড়ী ২২ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ইব্রাহিম খলিল ও এনটিভি অনলাইনের প্রদীপ দাস। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সংবাদ প্রতিদিনের ফারুক খান ও কোষাধ্যক্ষ দৈনিক করতোয়ার শিহাবুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাহফুজ মুন্না (দৈনিক রাজবার্তা), সহসাংগঠনিক সম্পাদক ইয়াজিম ইসলাম পলাশ (দৈনিক কালের খবর), দপ্তর সম্পাদক মর্তুজা নূর (উত্তরা প্রতিদিন), প্রচার সম্পাদক আহমেদ ফরিদ (আলোকিত সময়), সহপ্রচার সম্পাদক মমিনুল ইসলাম (ভয়েস অব বাংলাদেশ), ক্রীড়া সম্পাদক খায়রুল ইসলাম (দৈনিক সংবাদ), সহক্রীড়া সম্পাদক হাসান মাহমুদ (ওয়ান নিউজবিডি), সংস্কৃতিবিষয়ক সম্পাদক অধরা মাধুরী (ঢাকা ট্রিবিউন), সহসংস্কৃতি বিষয়ক সম্পাদক উজ্জ্বল হোসেন (বাংলা টপ নিউজ), প্রকাশনা সম্পাদক ইউনুস হৃদয় (দৈনিক রাজশাহী), প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাইসা জান্নাত (ভোরের কাগজ), আপ্যায়ন বিষয়ক সম্পাদক জান্নাতুল মুমু (সোনালী নিউজ) এবং কার্যনির্বাহী সদস্য খুর্শিদ রাজীব, আরাফাত রাহমান, হারুণ অর রশিদ ও রিজভী আহমেদ।
এদিকে রাবি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা, জনসংযোগ কর্মকর্তা, রুয়েট উপাচার্য, রাবি শিক্ষক সমিতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাবি সাংবাদিক সমিতি, প্রেসক্লাব, ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্রজোট, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্রমৈত্রী, রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট, উদীচী রাবি সংসদ, ঘাতক দালাল নির্মূল কমিটি, ইতিহাস চর্চা কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

রাবি সংবাদদাতা