সরকারের চাপে দেশে গণমাধ্যম পরাধীন
সরকারের চাপের কারণে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন হয়ে উঠছে না বলে মনে করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ।
আজ শুক্রবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আয়োজিত এক সেমিনারে ড. রীয়াজ এ কথা বলেন।
সেমিনারে ঘণ্টাব্যাপী বক্তব্যে অধ্যাপক আলী রীয়াজ বলেন, “বাংলাদেশের মিডিয়াগুলো এখনো স্বাধীন নয়। সরকারদলীয় ও করপোরেট প্রতিষ্ঠানের নানা চাপের কারণে গণমাধ্যম স্বাধীন হয়ে উঠতে পারছে না। পশ্চিমা দেশগুলোর কিছু গণমাধ্যম নিউইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট ইত্যাদি যেভাবে নিজেদের ‘স্বাধীন’ করে তুলেছে, আমাদের দেশের গণমাধ্যমগুলো এখনো সেটা করতে পারেনি।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পাণ্ডের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মশিহুর রহমান, সহকারী অধ্যাপক মো. শাতিল সিরাজ, সহকারী অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক আমেনা খাতুন, প্রভাষক মো. মামুন আ. কাইয়ুম, প্রভাষক সোমা দেব, অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজের হেড অব নিউজ মাহমুদ মেননসহ বিভাগের শিক্ষার্থীরা।

রাবি সংবাদদাতা