সম-অধিকারের দাবিতে প্রেমবঞ্চিতদের বিক্ষোভ
বিশ্ব ভালোবাসা দিবসে আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন প্রেমবঞ্চিত সংঘের সদস্যরা। ছবি : এনটিভি
বিশ্ব ভালোবাসা দিবসে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রেমবঞ্চিতরা। প্রেমের ক্ষেত্রে সব শিক্ষার্থীর সমান অধিকারের দাবিতে আজ মঙ্গলবার সকালে তাঁরা এ বিক্ষোভ করেন।
রাবি ‘প্রেমবঞ্চিত সংঘ’-এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তাঁরা ‘কেউ পাবে-কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘দেহ নয় মন চাই, প্রেম করে বাঁচতে চাই’, ‘প্রেমের নামে প্রহসন, বন্ধ কর, করতে হবে’সহ নানা ধরনের স্লোগান দেন। তাঁরা বিভিন্ন ভবন ও আবাসিক হলের সামনে সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন প্রেমবঞ্চিত সংঘের সভাপতি রবিউল আলম অনিক, সাধারণ সম্পাদক মোস্তাইন দিপু ও যুগ্ম সাধারণ সম্পাদক রাহিনুল ইসলাম রিংকু।

রাবি সংবাদদাতা