ধনবাড়ী শিক্ষার্থী সংসদের ইফতার যেন মিলনমেলা
কিছু সময়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ক্যান্টিন যেন হয়ে উঠেছিল এক টুকরো ধনবাড়ী।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যেসব শিক্ষার্থী ঢাকায় পড়াশোনা করছেন, তাঁরা গতকাল মঙ্গলবার এক হয়েছিলেন আইবিএ ক্যান্টিনে। ধনবাড়ী শিক্ষার্থী সংসদ, ঢাকা সেখানে বার্ষিক ইফতার মাহফিলের আয়োজন করে।
শুধু শিক্ষার্থীরাই নয়, এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থানরত ধনবাড়ীর বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ীরা। দুই শতাধিক মানুষের উপস্থিতিতে এ সময় আনন্দমেলায় পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ক্যান্টিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাউথইস্ট কম্পোজিট লিমিটেডের পরিচালক প্রকৌশলী শামীম রহমান, এনটিভির মানবসম্পদ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাহিদ হাসান সুমন, তেজগাঁও কলেজের প্রভাষক মেহেরুল হাসান সোহেল, প্রাইম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, মিডিয়া সফট লিমিটেডের ম্যানেজার (অ্যাডমিন অ্যান্ড অ্যাক্যাউন্টস) প্রফুল্ল দেবনাথ, জেনারেল মেডিকেল হসপিটালের পরিচালক রবিউল আলম শাহীন, এআই অ্যান্ড ইটি প্রজেক্টের পরিচালক ডা. মো. বেলাল হোসেন, মুগদা হাসপাতালের চিকিৎসক ডা. হাসান হাবিবুর রহমান, ব্যবসায়ী মো. আবদুর রাজ্জাক, সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. হালিমুজ্জামান তরফদার লিখন, সিস্টেম আই টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী রাসেল আহমেদসহ ধনবাড়ী উপজেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ধনবাড়ী শিক্ষার্থী সংসদ, ঢাকার সভাপতি শরীফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামীম আল মাহমুদ (শিমুল)।

অনলাইন ডেস্ক