ঈদের ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলছে কাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি, ঈদুল ফিতর ও অন্যান্য ছুটি শেষে আগামীকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো খুলছে । গত ১ জুন থেকে আজ রোববার ৯ জুলাই পর্যন্ত ক্লাস বন্ধ ছিল।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলোতে কাজ শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা