যবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর
অধ্যাপক ড. ইয়ারুল কবীর। ছবি : এনটিভি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন উপাচার্য (ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
গতকাল সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. ইয়ারুল কবীরকে এই পদে নিয়োগ প্রদান করা হলো। উপাচার্য হিসেবে তার এই নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে পরবর্তী ৪ বছর পর্যন্ত কার্যকর থাকবে।

সাইফুল ইসলাম সজল, যশোর