Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
জাহিদুর রহমান
১৪:০৩, ১৩ জুলাই ২০১৫
জাহিদুর রহমান
১৪:০৩, ১৩ জুলাই ২০১৫
আপডেট: ১৪:০৩, ১৩ জুলাই ২০১৫
আরও খবর
জাবির সেই ভবন খালি, প্রশাসনের সিলগালা

অবশেষে জাবিতে ভবন জটিলতার অবসান

জাহিদুর রহমান
১৪:০৩, ১৩ জুলাই ২০১৫
জাহিদুর রহমান
১৪:০৩, ১৩ জুলাই ২০১৫
আপডেট: ১৪:০৩, ১৩ জুলাই ২০১৫

দীর্ঘ তিন মাস পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নতুন ভবনের বরাদ্দ নিয়ে তিন বিভাগের মধ্যে উদ্ভূত সমস্যার সমাধান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত বৃহস্পতিবার রাতে জরুরি সিন্ডিকেট সভায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিএসই), পরিবেশ বিজ্ঞান বিভাগ ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগকে ভবনের ৩৫ হাজার বর্গফুট করে জায়গা সমান করে ভাগ করে দেওয়া হয়। আর গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. এস এম মাহবুবুল আমীন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. এমদাদুল ইসলামের কাছে তাঁদের জন্য বরাদ্দকৃত স্থান ও কক্ষের চাবি হস্তান্তর করেন। তবে পরিবেশ বিজ্ঞানের কোনো শিক্ষক উপস্থিত না থাকায় বিভাগের জন্য বরাদ্দকৃত স্থান ও কক্ষের চাবি হস্তান্তর করা হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. খবির উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের স্থান সুষ্ঠুভাবে বণ্টন করে দিয়েছে। আমাদের কোনো সমস্যা নেই।’

জাবির উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘আলোচনার ভিত্তিতে দীর্ঘদিন ধরে উদ্ভূত সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, সে বিষয়ে কারো দ্বিমত থাকার কথা নয়।’

গত ৫ এপ্রিল বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের একটি অফিস আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন নতুন বিজ্ঞান ভবনের উত্তর ও দক্ষিণ ব্লকের তৃতীয় তলার ২৮ হাজার বর্গফুট পরিবেশ বিজ্ঞান বিভাগকে হস্তান্তরের কথা বলা হয়। এ আদেশ পেয়ে পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ওই ভবনে উঠতে যায়। কিন্তু ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা  তাদের বাধা দেয়।

ভবনে উঠতে না পেরে পরিবেশ বিজ্ঞান বিভাগ তীব্র আন্দোলনও শুরু করে। এর পর ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে পাঁচ সদস্যের কমিটি গঠন করে। এই তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট পরিবেশ বিজ্ঞান বিভাগকে ওই ভবনের তৃতীয় তলার ২৮ হাজার বর্গফুট জায়গা বরাদ্দ দেয়। এর প্রতিবাদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ভূতাত্ত্বিক বিভাগের ২৫ শিক্ষক পদত্যাগ করেন এবং শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচি পালন করেন।

১৪ মে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নতুন বিজ্ঞান ভবনের তালা ভেঙে তৃতীয় তলায় আসবাব তুলে শিক্ষা কার্যক্রম শুরু করে পরিবেশ বিজ্ঞান বিভাগ। ওই দিন তিন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই ভবন সিলগালা করে দেয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
  1. কারিগরি বোর্ডের সিএমইউ চূড়ান্ত পরীক্ষা শুরু ২৮ জুন
  2. শর্ত পূরণে ব্যর্থ ১৪৭ ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠানকে শোকজ, ভর্তি বন্ধের হুঁশিয়ারি
  3. সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’
  4. চাকরি পেতে চাইলে সিভিতে যে ভুলগুলো করবেন না
  5. এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে নির্দেশনা
  6. জাল সনদ : ৪৭১ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x