রাবির সাংস্কৃতিক জোটের সভাপতি ইন্দ্রজিত, সম্পাদক অন্তর
ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ইন্দ্রজিত কুমারকে সভাপতি ও মার্কেটিং বিভগের তৃতীয় বর্ষের অন্তর আলীকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় সংগঠনটির ১১তম বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিলের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি চন্দন কুমার সিং, সহসভাপতি তমালিকা বিশ্বাস, সহসভাপতি আনসারুল আলাম, সহসভাপতি হাফিজুর রহমান, সহসাধারণ সম্পাদক তারিক, সাংগঠনিক সম্পাদক মনির হোসাইন, অর্থ সম্পাদক রাসেল আমিন, জনসংযোগ সম্পাদক মামুন-উর-রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ ঘোষ, দপ্তর সম্পাদক মাহিউদ্দিন মানিক, সম্পাদক-১ সোহাগ দেওয়ান, সম্পাদক-২ আলমগীর ও সম্পাদক-৩ তাপস কুমার সরকার।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করছেন সদ্য বিদায়ী সভাপতি আবদুল মজিদ অন্তর। ছবি : সংগৃহীত

রাবি সংবাদদাতা