ইবির মানবিক অনুষদের নতুন ডিনের দায়িত্ব গ্রহণ
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. নেছার উদ্দিন আহমদ। আজ শনিবার সকাল ১০টায় অনুষদের সভাকক্ষে এ দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাবেক ডিন অধ্যাপক ড. হাবিবুর রহমান তাঁর পদ থেকে স্বেচ্ছায় অবসর নেন। এরপর বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে অধ্যাপক ড. নেছার উদ্দিন আহমদকে নিযুক্ত করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আশকারী। আগামী তিন বছরের জন্য তিনি ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবদুল মালেকের সঞ্চালনায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সাবেক ডিন অধ্যাপক ড. রুহুল আমিন, অধ্যাপক ড. রুহুল কুদ্দুস এম সালেহ, লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেন।

ইবি সংবাদদাতা