ইবিতে পলিথিন ও হর্নবিরোধী র্যালি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পলিথিন ও হর্নবিরোধী র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে গ্রিন ল’ ক্লাবের পরিকল্পনায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার দুপুর পৌনে ১২টার দিকে পলিথিনমুক্ত পরিচ্ছন্ন পরিবেশ ও শব্দদূষণরোধে জনসচেতনতা সৃষ্টি করতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রচার অভিযান চালান। মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবন থেকে র্যালি বের করেন বিভাগটির শিক্ষার্থীরা। পরে র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফটকের সামনে গিয়ে মানববন্ধনে সমবেত হয়।
মানববন্ধনে আইন বিভাগের অধ্যাপক ড. গাজী ওমর ফারুক, সহকারী অধ্যাপক আরমিন খাতুন, সহকারী অধ্যাপক আনিচুর রহমান ও বিভাগের ২৬ ও ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীরা ফটকের পাশে বিভিন্ন দোকানে জনসচেতনতামূলক লিফলেট দেন।

ইবি সংবাদদাতা