ইবিতে প্রতিবন্ধী ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিবন্ধী ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলে ১১ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সুলতান মির্জা ও সাধারণ সম্পাদক ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের জাকিরুল ইসলাম সাগর মনোনীত হয়েছেন।
কমিটির অন্যরা হলেন—যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল উজির, কোষাধ্যক্ষ রহমতুল্লাহ, সহকারী কোষাধ্যক্ষ পার্থ প্রতিম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক মমিনুর রহমান, দপ্তর সম্পাদক মোস্তাকিম রাজ, ক্রীড়া সম্পাদক গোলাম মোস্তফা জনী, মহিলাবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আহাদ, ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক লিটন।
কমিটি ঘোষণার সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি আবদুল করিমসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় সাবেক সভাপতি আবদুল করিম জানান, ২০০৭ সালের ৫ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী ছাত্রকল্যাণ পরিষদ গঠিত হয়। নবগঠিত ১১ সদস্যের কমিটির সদস্যরা আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।

ইবি সংবাদদাতা