Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৮:০৫, ২৭ অক্টোবর ২০১৭
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৮:০৫, ২৭ অক্টোবর ২০১৭
আপডেট: ১৮:০৫, ২৭ অক্টোবর ২০১৭
আরও খবর
নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব : শিক্ষা মন্ত্রণালয়
গুচ্ছ ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা
সব দাখিল পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ

চবিতে ডিজিটাল জালিয়াতির চেষ্টা, ছাত্রলীগ নেতাসহ দুজন বহিষ্কার

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৮:০৫, ২৭ অক্টোবর ২০১৭
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৮:০৫, ২৭ অক্টোবর ২০১৭
আপডেট: ১৮:০৫, ২৭ অক্টোবর ২০১৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ শুক্রবার সি ইউনিটের ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন আহমেদ। ছবি : এনটিভি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি করার চেষ্টার অভিযোগে পুলিশের হাতে আটক ছাত্রলীগের নেতাসহ দুজনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে চবির উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন আহমেদ তাঁর একক ক্ষমতাবলে এ আদেশ জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর।

সাময়িক বহিষ্কার হওয়া দুই শিক্ষার্থী হলেন স্নাতকোত্তর শ্রেণির ইশতিয়াক আহমেদ ও ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের মো. নাজমুল। এর মধ্যে ইশতিয়াক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

এর আগে আজ সকালে নগরীর বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, একটি চক্র চবির ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির চেষ্টা করছে বলে তাঁরা খবর পান। এর ভিত্তিতে গত বুধবার রাতে নগরীর অক্সিজেন এলাকা থেকে চবির ছাত্র নাজমুলকে আটক করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতা ইশতিয়াককে আটক করা হয়। তাঁদের কাছ থেকে তিনটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। ডিভাইসগুলো ছিল মাস্টার কার্ডের আদলে।

ওসি জানান, আটক দুজন চবি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী কিছু পরীক্ষার্থীকে জনপ্রতি তিন লাখ টাকার চুক্তিতে ওই ডিভাইসের মাধ্যমে উত্তর সরবরাহের প্রস্তুতি নিচ্ছিলেন।

দুই শিক্ষার্থীকে আটকের পর চবির উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা খুবই গোপনীয়তার সঙ্গে প্রশ্নপত্র প্রণয়নের কাজ করেন। এখানে প্রশ্ন ফাঁসের কোনো সুযোগই নেই। তারপরও প্রশ্নের উত্তর বলে দেওয়ার ডিভাইসসহ দুজনকে আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা দেব।’ 

চবির প্রক্টর আলী আজগর বলেন, ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি করার চেষ্টার অভিযোগে পুলিশের হাতে আটক দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ বিকেলে উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন আহমেদ তাঁর একক ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেন।

গতকাল থেকে চবির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৪ হাজার ৩১০ পরীক্ষার্থী অংশ নেন। ৭৫২ আসনের বিপরীতে প্রতি আসনের জন্য লড়াই করে ১৯ জন করে।

সর্বাধিক পঠিত
  1. রক্তাক্ত অবস্থায়ও সেবা মেলেনি, রাবি চিকিৎসা কেন্দ্রে শিক্ষার্থীদের তালা
  2. সব স্তরে শিক্ষাবৃত্তির হার বাড়াচ্ছে সরকার; ব্যয় হবে ৩৬৮ কোটি টাকা
  3. বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নেই : ববি হাজ্জাজ
  4. নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব : শিক্ষা মন্ত্রণালয়
  5. রাবিতে চার দিনব্যাপী নবম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
  6. কুবির শূন্য আসনে ভর্তির সুযোগ, সাক্ষাৎকারের তারিখ ঘোষণা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x