পিইসি, জেএসসি ও জেডিসির ফল প্রকাশ কাল
এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী শিক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল কাল শনিবার প্রকাশ করা হবে।
দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন। এর আগে বেলা ১১টায় তিনি পরীক্ষার ফল ও ফলের পরিসংখ্যানের কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করবেন।
এদিকে কাল দুপুর ২টায় সচিবালয়ে শিক্ষামন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল তুলে দেবেন।

নিজস্ব প্রতিবেদক