রুয়েটে শেষ হলো আইসিইইই সম্মেলন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স (আইসিইইই) সম্মেলন শেষ হয়েছে।
আজ শুক্রবার দুপুরে রুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সমাপনী অনুষ্ঠিত হয় বলে রাতে প্রতিষ্ঠানটির প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ও রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগ।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. শিসিলা শাহনাজ এবং পাওয়ার সেল-এর পরিচালক (কর্মাশিয়াল) মো. আমজাদ হোসেন। সম্মেলনের টেকনিক্যাল পেট্রন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল গোফফার খান এবং অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম শেখ, অর্গানাইজিং ট্রেজারার ড. মো. সেলিম হোসেন। সমাপনী বক্তব্য দেন বিভাগের প্রধান অধ্যাপক ড. অজয় কৃঞ সরকার।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ দ্বিতীয়বারের মতো এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে বিভিন্ন দেশের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ক প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষকরা অংশগ্রহণ করেন। সম্মেলনে ৮৫টি টেকনিক্যাল পেপার উপস্থাপন করা হয়।
গত ২৭ ডিসেম্বর রুয়েট অডিটোরিয়ামে এই সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

রাবি সংবাদদাতা