‘ইয়ুথ জার্নালিস্টস ফোরাম’ রাবি শাখার কমিটি গঠন
ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবিডি) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি এই কমিটির সভাপতি করা হয়েছে ডেইলি এশিয়ান এজের রাবি প্রতিনিধি কে এ এম সাকিব। সাধারণ সম্পাদক হয়েছেন বাংলানিউজ টুয়েন্টি ফোর ডটকমের রাবি প্রতিনিধি মঈন উদ্দিন।
আজ বুধবার বিকেলে ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক মহিউদ্দীন কাদেরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি আহমেদ ফরিদ (আরটিভি অনলাইন), যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম (এনটিভি অনলাইন), কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম জয় (দ্য ইনডিপেনডেন্ট), সাংগঠনিক সম্পাদক জিএ মিল্টন (আমাদের সময়), দপ্তর সম্পাদক রেদওয়ানুল হক বিজয় (কালের কণ্ঠ), প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাজন (রেডিও পদ্মা)। কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রাজ কিরণ দাশ (বাংলাদেশ পোস্ট), আবু বকর অন্তু (আমাদের অর্থনীতি) ও ওয়াসিফ রিয়াদ (উত্তরা প্রতিদিন)।
২০১৫-১৭ সালের কার্যনির্বাহী কমিটিতে বাংলানিউজ টোয়েন্টি ফোর ডটকমের রফিকুল ইসলাম ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাজিদ মানিক যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

রাবি সংবাদদাতা