চবির ৩৫তম ব্যাচের শিক্ষার্থীদের প্রাণের মেলা ৮ জানুয়ারি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৩৫তম ব্যাচের (সেশন ১৯৯৯-২০০০) শিক্ষার্থীদের মিলনমেলা জারুলতলায় অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারি। ক্যাম্পাসের জারুলতলায় এ উৎসবে যোগ দিচ্ছেন প্রায় এক হাজার শিক্ষার্থী ও তাঁদের পরিবার। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে চট্টগ্রাম শহর থেকে সকালের ট্রেনে দলবেঁধে শাটল ট্রেনের স্মৃতি-জাগানিয়া গান করতে করতে ক্যাম্পাসে যাওয়া। সকাল ১০টায় মউর দোয়ান থেকে জারুলতলা পর্যন্ত র্যালি। এর পর রয়েছে ৩৫তম ব্যাচের শিক্ষার্থী শান্তনু চৌধুরীর নারীসঙ্গ বইয়ের পাঠ উন্মোচন; প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও আড্ডা। রয়েছে পরিবারের শিশুদের জন্য নানা প্রতিযোগিতা, আবৃত্তি ও প্যারোডি গান।
দুপুরের বিরতির পর ফরেস্ট্রির সুমন, ইতিহাসের শান্ত ও অর্থনীতির ইশতির পরিবেশনা। এরপরই রয়েছে ব্যান্ড সংগীতের অনুষ্ঠান। পরিবেশন করবে প্রলয়শিখা ও মাহতাব, চতুর্দোলা ও হিমেল (সমাজবিজ্ঞান) এবং খুঁটি ও মাসুদ (ইংরেজি)। প্রাণের মেলায় থাকছে বিভিন্ন ধরনের উপহারসামগ্রী, র্যাফেল ড্র, ব্যাচের স্মারকসহ নানা কিছু। অনুষ্ঠানে চবি ৩৫তম ব্যাচের শিক্ষার্থী ও তাঁদের পরিবারকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় যোগাযোগ—শান্তনু চৌধুরী, জয়েন্ট নিউজ এডিটর, সময় টেলিভিশন, মুঠোফোন-০১৯৬৪৪৪৪৫৪২; সুজয় মহাজন, ডেপুটি বিজনেস এডিটর, প্রথম আলো, মুঠোফোন : ০১৭১১৩৯৫৬৪৮।

ফিচার ডেস্ক